সংগৃহীত
আন্তর্জাতিক

পোপ ফ্রান্সিস পদত্যাগ করতে পারেন

আমার বাঙলা ডেস্ক

বয়সের ভারে ন্যুব্জ। শরীর ঠিকমতো চলছে না। বার্ধক্যজনিত নানা রোগের কারণে প্রায়শই অসুস্থ হয়ে ভর্তি হতে হচ্ছে হাসপাতালে। এভাবে আর বেশিদিন দায়িত্ব সামলাতে রাজি নন রোমান ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে পারেন তিনি।

দ্য ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়, তার পদত্যাগের বিষয়টি জানিয়েছেন পোপের ঘনিষ্ঠ কয়েকজন কার্ডিনাল। তারা বলেছেন, যদি পোপের স্বাস্থ্যের অবনতি হয়, সে ক্ষেত্রে তিনি পদত্যাগ করতে পারেন। পোপ ফ্রান্সিস এখন হাসপাতালে রয়েছেন।

৮৮ বছর বয়সী ধর্মগুরুকে শ্বাসনালির প্রদাহ ব্রংকাইটিস চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য ১৪ ফেব্রুয়ারি ইতালির রোমে অগস্টিনো জেমেল্লি ইউনিভার্সিটি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তি হওয়ার আগে বেশ কয়েক দিন ধরে ব্রংকাইটিসের লক্ষণ ছিল পোপের। গত সোমবার ভ্যাটিকান এক বিবৃতিতে জানায়, পোপ ফ্রান্সিসকে জটিল শারীরিক অবস্থার কারণে চিকিৎসা দেওয়া হচ্ছে। যত দিন প্রয়োজন, তত দিন হাসপাতালে থাকবেন তিনি।

বিবৃতিতে আরো বলা হয়, পোপের শ্বাসনালিতে একাধিক জীবাণু সংক্রমণ (পলিমাইক্রোবিয়াল ইনফেকশন) হওয়ায় তার চিকিৎসায় পরিবর্তন আনা প্রয়োজন। ভ্যাটিকান আরো জানায়, স্থিতিশীল অবস্থায় পোপের নির্ধারিত চিকিৎসা চলছে।

ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি সাংবাদিকদের বলেন, পোপ মানসিকভাবে সুস্থ আছেন। হাসপাতালে তিনি কিছু কাজ ও পড়াশোনা করছেন।

তিনি বিভিন্ন অনুষ্ঠানে তার তৈরি করা বক্তব্য পড়ার জন্য কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছেন।

এরপর গত বৃহস্পতিবার এক বিবৃতি ভ্যাটিকান জানায়, পোপের স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে। এই মুহূর্তে তার জ্বর নেই।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা