আন্তর্জাতিক
‘লং লিভ দ্য কিং’

নিজেকে রাজা ঘোষণা করলেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টে এবার নিজেকে ‘রাজা’ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘কনজেশন প্রাইসিং’ বাতিলের কথা জানানোর সময় ট্রাম্প ঘোষণা দেন, ‘রাজা দীর্ঘজীবী হোন!’

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কের রাষ্ট্র-পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ট্রাম্প তার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেছেন, ‘কনজেশন প্রাইসিং শেষ হয়ে গেছে। ম্যানহাটন এবং সমগ্র নিউইয়র্ক সংরক্ষণ করা হয়েছে। রাজা দীর্ঘজীবী হোক!’

এদিকে, হোয়াইট হাউসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে ট্রাম্পের পোস্ট শেয়ারও করা হয়েছে, যেখানে তার একটি মুকুট পরা ছবি দেয়া হয়েছে।

নতুন মার্কিন প্রশাসন দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ‘অবজ্ঞা’ করছে- ক্রমবর্ধমান এমন উদ্বেগের মধ্যেই এ ধরনের পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ইয়ামালকে সাবেক বার্সা তারকার সতর্কবার্তা

আগামী ২৬ অক্টোবর লন্ডনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে এবারের ব্যালন...

৮৪ বছর বয়সে অমিতাভের আক্ষেপ

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের ক্যারিয়ার প্রায় ছয় দশকের। অভিনয় দিয়ে...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চাবিকাঠি বলে মন্ত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা