সংগৃহিত
আন্তর্জাতিক

পেন পিন্টার প্রাইজ পেলেন অরুন্ধতী রায়

আন্তর্জাতিক ডেস্ক: লেখক অরুন্ধতী রায় তার ‘বলিষ্ঠ কণ্ঠস্বরের’ জন্য ২০২৪ সালের পেন পিন্টার পুরস্কারে ভূষিত হয়েছেন। আগামী ১০ অক্টোবর ব্রিটিশ লাইব্রেরির যৌথ আয়োজনে এক অনুষ্ঠানে অরুন্ধতী রায়ের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

অরুন্ধতী রায় বলেছেন, এ পুরস্কার পেয়ে তিনি অত্যন্ত খুশি হয়েছেন।

যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও কমনওয়েলথের লেখকদের মধ্যে অসামান্য সাহিত্যিক কাজের পুরস্কার হিসেবে প্রতি বছর পেন পিন্টার প্রাইজ দেওয়া হয়। নাট্যকার হ্যারল্ড পিন্টারের স্মরণে এ পুরস্কার দেওয়া হয়ে থাকে।

১৪ বছর আগে করা মন্তব্যের জন্য ভারতের কর্মকর্তারা সন্ত্রাসবিরোধী আইনে অরুন্ধতি রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুমোদন দেওয়ার কয়েক সপ্তাহ পরে এই পেন পেন্টার পুরষ্কারের ঘোষণা এলো।

উল্লেখ্য, ২০০৯ সালে ইংলিশ পেন এই পুরস্কার প্রবর্তন করে। ইংলিশ পেন মূলত দাতব্য প্রতিষ্ঠান। এটি মতপ্রকাশের স্বাধীনতা ও সাহিত্য নিয়ে কাজ করে।

ইংলিশ পেনের চেয়ারম্যান রুথ ব্রোথউইক অবিচারের জরুরি গল্পগুলো বুদ্ধিমত্তা এবং সৌন্দর্যের সঙ্গে তুলে ধরার জন্য অরুন্ধতী রায়ের প্রশংসা করেন।

ব্রোথউইক বলেন, অরুন্ধতীর লেখায় ভারত গুরুত্বপূর্ণ স্থান দখল করে থাকলেও তিনি সত্যিকারের একজন আন্তর্জাতিকতাবাদী চিন্তাবিদ এবং তার শক্তিশালী কণ্ঠকে স্তব্ধ করা যাবে না।

৬২ বছর বয়সী অরুন্ধতী রায় একজন স্পষ্টভাষী লেখক ও সমাজকর্মী। ভারতের মানবাধিকারবিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে লেখার পাশাপাশি বিশ্বব্যাপী যুদ্ধ ও পুঁজিবাদ সম্পর্কে লেখালেখি করেন তিনি।

অরুন্ধতী রায় নন-ফিকশন প্রবন্ধ লিখেছেন। তার উপন্যাস ‘গড অব স্মল থিংস’ এর জন্য বেশি পরিচিত। ১৯৯৭ সালে বইটির জন্য তিনি বুকার পুরস্কার জেতেন। সূত্র: ইংলিশ পেন ডটওআরজি, বিবিসি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা