ছবি-সংগৃহীত
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ১৮ মৃত্যু, হাসপাতালে ৩১২২

নিজস্ব প্রতিবেদক: এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এক দিনে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের প্রথম ১৭ দিনে ডেঙ্গুতে ২২৯ জনের মৃত্যু হয়েছে।

এ সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ৪৩ হাজার ৮৭৬ জন। এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৮২২ জনে দাঁড়িয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও ৩ হাজার ১২২ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময়ের মধ্যে ঢাকায় ৮৪৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। ঢাকার বাইরে শনাক্ত হয়েছেন ২ হাজার ২৭৩ জন। আর গত ২৪ ঘণ্টায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২ হাজার ৯৯৭ জন। এর মধ্যে ঢাকার ৯৭৯ জন এবং ঢাকার বাইরে ২ হাজার ১৮ জন।

নতুন শনাক্তসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ১ লাখ ৬৭ হাজার ৬৮৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ঢাকায় ৭৩ হাজার ২৩৩ জন এবং ঢাকার বাইরে ৯৪ হাজার ৪৫১ জন। এখন পর্যন্ত ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৪২৫ জন। আর হাসপাতালে ভর্তি আছে ১০ হাজার ৪৩৭ জন।

চলতি আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৭১ হাজার ৯৭৬ জন ছিল। এ সময় ডেঙ্গুতে ৩৪২ জনের মৃত্যু হয়। আর জুলাই মাসে ৪৩ হাজার ৮৫৪ জন আক্রান্ত হয়। এ মাসে ২০৪ জনের মৃত্যু হয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকা...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ হামলা

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে পুলিশ সদর দপ্তর...

তারেকের হাতে গণতন্ত্র-মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ

‘গণতন্ত্র ও মানবাধিকার তারেক রহমানের হাতে সুরক্ষিত নয়। তিনি নতুন স্বৈরা...

এক দশক পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শি

এক দশকেরও বেশি সময় পর আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন চী...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

সেন্টমার্টিনে ইউরিয়া সারসহ ১০ পাচারকারী আটক

কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন গভীর সমুদ্রে মিয়ানমারে পাচারের উ...

আফগানদের বিপক্ষে টেস্ট দল ঘোষণা বাংলাদেশের

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বা...

‘বছরে ৩০০০ কোটি টাকা কর দেয় বিসিসিআই’

জাতীয় ক্রীড়া আইন মেনে চলার বিষয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল ভ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা