সংগৃহীত
বিনোদন

কিয়ারা থাকছেন না ‘ডন থ্রি’তে

বিনোদন ডেস্ক

সম্প্রতি মা হওয়ার সুসংবাদ দেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। তবে ভক্তদের মা হওয়ার খবর দেওয়ার পরপরই দুঃসংবাদ দিলেন নায়িকা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, অন্তঃসত্ত্বা হওয়ায় ‘ডন থ্রি’ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন কিয়ারা। সব অভিনেত্রীকে পেছনে ফেলে এ সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়েছিলেন অভিনেত্রী। এতে দারুণ উচ্ছ্বাসিতও ছিলেন নায়িকা।

তবে পরিবারে প্রথম সন্তান আগমনের খবর জানার পর থেকেই হাতে থাকা সিনেমার কাজগুলো গুছিয়ে মাতৃত্বকালীন ছুটির জন্য প্রস্তুতি নিচ্ছেন কিয়ারা। তাই নতুন সিনেমার কাজ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

জানা যায়, যশ-এর সঙ্গে ‘টক্সিক’-এর শুটিং শেষের পরে এই মুহূর্তে ‘ওয়ার ২’-র কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন কিয়ারা। চলতি বছরের মাঝামাঝিতে জনপ্রিয় ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘ডন থ্রি’ সিনেমার শুটিং শুরুর কথা রয়েছে।

এ সিনেমায় রণবীর সিংয়ের বিপরীতে অভিনয় করার কথা ছিল কিয়ারার। তবে ফারহান আখতার পরিচালিত এ সিনেমা থেকে সরে যাওয়ায় খবর ছড়িয়ে পড়ার পরই আশাহত কিয়ারা ভক্তরা।

এদিকে রণবীরের সঙ্গে ‘ডন থ্রি’-তে দেখা যাবে কোন অভিনেত্রীকে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। গুঞ্জন উঠেছে, কিয়ারা সরে যাওয়ায় চরিত্র অনুযায়ী নির্মাতাদের এখন প্রথম ও প্রধান পছন্দ কৃতি শ্যানন।

তবে শেষ পর্যন্ত কোন অভিনেত্রী এন্ট্রি পাচ্ছেন জনপ্রিয় ‘ডন’ সিনেমার সিক্যুয়ালে, তা জানার জন্য সিনেমাপ্রেমীদের অপেক্ষা করতে হবে আরো কিছু দিন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে...

সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী

সৎ সাহস থাকলে বিদেশে বসে আস্ফালন না করে আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরে আইন-আদা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা