অপরাধ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪

কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে কুমিল্লাজুড়ে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। জেলার ১৮টি থানায় একযোগে পরিচালিত এ অভিযানে নগরীসহ বিভিন্ন এলাকা থেকে সন্দেহভাজন ৬২৪ জনকে আটক করা হয়েছে।

বুধবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান।

পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি বিভিন্ন অপরাধে উঠতি বয়সী কিশোরদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে জেলার সব থানাকে অভিযানে যুক্ত করা হয়।

অভিযানের আওতায় কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানসহ জেলার প্রতিটি থানার এমন এলাকাগুলোতে তল্লাশি চালানো হয়, যেখানে কিশোর গ্যাং ও বখাটেদের দৌরাত্ম্যের অভিযোগ রয়েছে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযানে সরাসরি উপস্থিত ছিলেন।

পুলিশ জানিয়েছে, অভিযানে আটক ৬২৪ জনের বিষয়ে যাচাই-বাছাই চলছে। তাদের কেউ অতীতে কোনো অপরাধে জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যাচাইয়ে অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পুলিশ আরও জানিয়েছে, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকানো এবং বিভিন্ন এলাকায় বখাটেদের উৎপাত নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের অতীত অপরাধের রেকর্ড ও বর্তমান কর্মকাণ্ড যাচাই করে প্রয়োজন অনুযায়ী আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা...

হুথিরা ‘সন্ত্রাসী মিলিশিয়া’ : সৌদি বাদশাহ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে অভিহিত কর...

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি শিশুদের মানবেতর জীবন

প্রতিদিন সকালেই পূর্ব জেরুজালেমের শুফাত শরণার্থী শিবিরের ১৭ বছরের কিশোর মোহাম...

জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম দিনেই অত্যন্ত ব্যস্ত ও ফলপ্রসূ সম...

এশিয়ান গেমসে লিটনের লক্ষ্য ফাইনাল

২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে ক্রিকেটে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। তবে সে...

ঢাকায় বিদেশী শিল্পীদের একাধিক কনসার্ট স্থগিত

ঢাকায় পাকিস্তানসহ সকল বিদেশী শিল্পীদের কনসার্ট একের পর এক বাতিল হয়ে যাচ্ছে। অ...

জামায়াতের আন্দোলন আ’লীগকে সহায়তা করার শামিল: শাহে আলম

দেশে জামায়াতে ইসলামি যে আন্দোলন করছে, তা আওয়ামী লীগকে সহায়তা করার শামিল বলে ম...

জানুয়ারিতে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু...

একরাম হত্যার অভিযোগ গঠন শুনানি পিছিয়ে রোববার

দেশের সবচেয়ে বহুল আলোচিত একটি ছিল কক্সবাজারের টেকন...

আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

আগামী পাঁচ দিন সারাদেশে ভারী বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া...

লাইফস্টাইল
বিনোদন
খেলা