সারাদেশ

অপহরণের ৩০ ঘণ্টা পর উদ্ধার জাহাজের ক্রু

ভোলা প্রতিনিধি

ভোলার মেঘনা নদীতে জলদুস্যুদের হাতে অপহৃত হন এমভি বাঘাবাড়ি-১ কার্গো জাহাজের ক্রু আলম মোল্লা। অপহরণের ৩০ ঘণ্টা পর ওই ক্রুকে উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধারের পর আলমকে কার্গো জাহাজের মাস্টার আরিফ হাসানের কাছে হস্তান্তর করা হয়।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা জানান, গত শনিবার বিকালে বাঘাবাড়ি থেকে চাঁদপুর হয়ে ভোলার ইলিশা এলাকা অতিক্রমের সময় বাঘাবাড়ি-১ কার্গো জাহাজটি ডুবোচরে আটকা পড়ে। এ সুযোগে জলদস্যুরা জাহাজটিতে হামলা চালায়। একপর্যায়ে ক্রু আলমকে অপহরণ করে নিয়ে যায় তারা।

বিষয়টি তাৎক্ষণিক কোস্টগার্ড দক্ষিণ জোনকে অবহিত করা হয়। পরে রাতেই অভিযানে নামে কোস্টগার্ডের একটি টিম। মেঘনা নদীর বিভিন্ন পয়ন্টে অভিযান চালানো হয়। অবস্থা বেগতিক দেখে জলদস্যুরা ক্রু আলমকে একটি চরে নামিয়ে ট্রলারযোগে পালিয়ে যায়। পরে সেই চর থেকে আলমকে উদ্ধার করা হয়।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা