সারাদেশ

স্থানীয় নয়, জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে কমিশন: ইসি মাছউদ

বরিশাল প্রতিনিধি

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। এখন জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন।

বুধবার (২২ জানুয়ারি) বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে বরিশাল জেলার নির্বচান কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার মাছউদ বলেন, ‘প্রধান উপদেষ্টা চলতি বছর ২০২৫ সালের শেষের দিকে অথবা ২০২৬ সালের প্রথম দিকে ভোট হওয়ার ঘোষনা দিয়েছেন। তাই আমরা জাতীয় সংসদ নির্বাচন নিয়েই বেশি ভাবছি।’

এ সময় তিনি জনগণের কাছে সুষ্ঠু ভোট উপহার দিতে তাদের কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বলেও মন্তব্য করেন ।

ইসি মাছউদ বলেন, ‘আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ। এতো দিন ভোট নিয়ে মানুষের মধ্যে যে অনিহা ছিলো, ভোটের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ ছিলো। আমরা সে যায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটা সঠিক, সুন্দর ও মানুষের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এ লক্ষেই এগিয়ে যাচ্ছি।’

ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে দেশজুড়ে ৩৫ হাজার তথ্য সংগ্রহকারী কাজ করছেন বলে জানান ইসি মাছউদ। তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদে যারা তথ্য সংগ্রহ করছেন, তাদের আরো দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল হচ্ছে তাতে মানুষ তাদের সেবা নিতে পারছে না। তাই এই বিষয়ে সকলের সহযোগীতা চেয়েছেন নির্বাচন কমিশনার। এ সময় তিনি ভুয়া ভোটার থাকলে প্রমাণ সাপেক্ষে বাতিল এবং সবাইকে যথাযথ তথ্য দিয়ে সহায়তায় আহ্বান জানান।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

ভোটের কালি উঠছে না, হাস্যরস করলেন সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত অমোচনীয় কালির মান নিয়ে নিজের মজার অভিজ্ঞ...

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান...

লাইফস্টাইল
বিনোদন
খেলা