সংগৃহীত
সারাদেশ

নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষ: চালকসহ নিহত ১, আহত ৭

নাটোর প্রতিনিধি

ঘন কুয়াশার ফলে নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ছয়টি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে মো. হুসাইন (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। নিহত চালক ঝিনাইদহ জেলার কালীগঞ্জের সিদ্দিকের ছেলে। এ দুর্ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

নাটোর সড়ক বিভাগ বলছে, সড়কের উপর দুর্ঘটনা কবলিত ট্রাকগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে বনপাড়া থেকে রেকার আনা হচ্ছে। রেকার পৌঁছালে ট্রাক সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হবে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে বালুবোঝাই একটি ড্রাম্প ট্রাক সিংড়ার দিকে যাওয়ার সময় ডালসড়ক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এ সময় পাথরবোঝাই ট্রাকের পেছনে আসা আরো চারটি ট্রাক একে অপরের সঙ্গে ধাক্কা লাগলে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এ সময় পাথরবোঝাই ট্রাকসহ দুর্ঘটনা কবলিত ট্রাকের ভেতর চালক ও হেলপাররা আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেছে। ট্রাকচালক হুসাইনকে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের এসআই সাদ্দাম হোসেন একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা