ছবি: সংগৃহীত
সারাদেশ
ঝিনাইদহ-২ আসন

৩ দিনের রিমান্ডে সাবেক এমপি সমি সিদ্দিকী

ঝিনাইদহ প্রতিনিধি

হত্যাসহ তিন মামলায় গ্রেফতার হওয়া ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী সমিকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঝিনাইদহের একটি আদালত। গতকাল বৃহস্পতিবার (০৭ নভেম্বর) রাতে সাভারের নবীনগর থেকে গ্রেফতারের পর আজ শুক্রবার ভোরে বিশেষ নিরাপত্তায় তাকে সমিকে আনা হয়। এরপর আজ দুপুরে তাকে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক রুমানা আফরোজ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সাভারের নবীনগর এলাকার একটি বাড়ি থেকে তাহজীব আলম সিদ্দিকী সমিকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

র‌্যাব জানায়, ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকীর বিরুদ্ধে জামায়াত কর্মী আব্দুস সালামকে হত্যার মামলা রয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সিদ্দিকীকে ঝিনাইদহ সদর থানায় প্রেরণ করা হলে বিশেষ আদালতের বিজ্ঞ বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার উদ্বৃতি দিয়ে পুলিশ জানায়, ২০১৩ সালে হেফাজত ইসলামের ব্যানারে বিক্ষোভ মিছিলে আ. লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশি অস্ত্রসস্ত্র নিয়ে মিছিলে হামলা চালায়। হামলায় নিহত হন ঝিনাইদহ আলীয়া সিদ্দিকীয়া মাদ্রাসার শিক্ষক আব্দুস সালাম। ১১ বছর পর গত ২৭ আগষ্ট নিহত ব্যক্তির শ্বশুর ও কৃষি ব্যাংকের সাবেক কর্মচারী আবু বকর সিদ্দিক বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু ও সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীসহ আওয়ামী লীগের ২৭০ জনকে আসামি করা হয়। এদিকে গ্রেফতারকৃত সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমির বিরুদ্ধে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের বাড়িতে অগ্নিসংযোগ ও বিএনপি অফিস ভাংচুরের আরো দুইটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি হুকুমের আসামী হয়েছেন।

ঝিনাইদহ-২ আসন থেকে তাহজীব আলম সমি ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এরপর ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে নৌকার প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তার পিতা নূরে আলম সিদ্দিকী ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও ১৯৭৩ সালে অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলিয় সংসদ সদস্য নির্বাচিত হন ।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা