সংগৃহিত
সারাদেশ

গফরগাঁওয়ে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ

জেলা প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে শীলা নদীতে গোসল করতে নেমে ওমর ফারুক হোসেন (৭) নামে এক শিশু শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) সকাল ১১টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের শীলা নদীতে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল বিকাল সাড়ে ৬ টার পর্যন্ত অভিযান চালিয়েও নিখোঁজ ওই শিশু শিক্ষার্থীকে উদ্ধার করতে পারেনি।

নিখোঁজ ওমর ফারুক উপজেলার সান্দিয়াইন গ্রামের অটোরিকশা চালক নাজমুল হকের ছেলে। সে পাশ্ববর্তী গাজীপুর শিমুলতলী এলাকার (ছত্তর বাজার) সমির উদ্দিন কিন্ডার গার্ডেন স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।

নিখোঁজ শিশু শিক্ষার্থীর দাদা ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য সিরাজুল ইসলাম জানান, আমার নাতী ওমর ফারুক হোসেন সকাল ১১টার দিকে সহপাঠীদের নিয়ে বাড়ির পাশে মাঠে ফুটবল খেলতে যায়। খেলা শেষে অন্যান্যের সঙ্গে শীলা নদীতে গোসল করতে নামে। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় পানিতে তলিয়ে যায় সে।

এ সময় অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মী ও ডুবুরি দল এসে নদীতে তল্লাশি শুরু করে। নিখোঁজ শিক্ষার্থী ওমর ফারুক হোসেন ঈদ করতে গাজীপুর থেকে বাবা-মার সঙ্গে গ্রামের বাড়ি আসে।

গফরগাঁও উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল বলেন, ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। এ সংবাদ লেখা পর্যন্ত বিকাল সাড়ে ৬টা শিশুটির সন্ধানে অভিযান আজকের মতো বন্ধ করে দিয়েছেন উদ্ধারকর্মীরা।

গফরগাঁও থানার ওসি (তদন্ত) আবু বকর সিদ্দিক জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশুটির উদ্ধার তৎপরতা চলমান রয়েছে বলেও জানান তিনি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা