সারাদেশ

কালীগঞ্জে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা মেলা ২০২৬ উদ্বোধন

পঙ্কজ সরকার নয়ন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে ২০২৬) সকাল ১০টায় কালীগঞ্জ উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা।

গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও জরুরি কাজে ব্যস্ত থাকায় তিনি অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। তাঁর অনুপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার।

সভায় বক্তারা বলেন, ভূমি-সংক্রান্ত জটিলতা ও সেবা গ্রহণে হয়রানি দীর্ঘদিনের একটি বড় সমস্যা। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সরকার ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজেশনের আওতায় এনে বিভিন্ন অনলাইন সেবা চালু করেছে। এর ফলে নাগরিকরা এখন ঘরে বসেই সহজে ভূমি সংক্রান্ত নানা সেবা গ্রহণ করতে পারছেন, যা সময় ও খরচ উভয়ই সাশ্রয় করছে।

তারা আরও বলেন, ভূমি সপ্তাহ উপলক্ষে এমন উদ্যোগ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি সেবাকে আরও সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাধারণ মানুষের একটি অংশও যদি এ কার্যক্রমের মাধ্যমে উপকৃত হয়, তবে এ আয়োজন সফল বলে বিবেচিত হবে।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কলাপাড়ায় বিলুপ্তপ্রায় দেশীয় মাছ চাষে স্বাবলম্বী হচ্ছেন গ্রামীণ নারী-পুরুষ

দেশীয় প্রজাতির বিলুপ্তপ্রায় ও পুষ্টিসমৃদ্ধ মাছ চাষের মাধ্যমে গ্রামীণ...

নজরুল বিশ্ববিদ্যালয়ে ৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সাত দিনব্যাপী ‘৪র্থ আন্তর্জাত...

মেসির স্বপ্নভঙ্গের লক্ষ্য নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর...

আড়াই মাসের বিশেষ অভিযানে ৩৩ হাজারের কাছাকাছি গ্রেফতার

দেশব্যাপী চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত ৩২ হাজার...

বালি অপসারণের নামে ফসলি জমি লুটপাট

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এলঙ্গী এলাকায় গড়াই নদীর ড্রেজিংকৃত বালি অপসারণের...

নদীর পানি বৃদ্ধিতে উদ্বেগ, রংপুরে বন্যার পূর্বাভাস

দেশের চার জেলার পাঁচটি পয়েন্টে নদীর পানি এখনো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্...

মেসির সামনে ম্যারাডোনার আরেক রেকর্ড

২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা লিওনেল মেসির সামনে অপেক্ষা করছে আরেক...

সংঘবদ্ধ ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

সিলেটের মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় একজ...

কারবারি নয়, ধরা পড়ে বাহক

মাদকদ্রব্য বহনকারীরাই বারবার আইনের আওতায় আসে, অথচ প্রকৃত...

রাস্তাসহ স্লুইস ধস, পানিবন্দি সাত গ্রামের মানুষ

পটুয়াখালীর কলাপাড়ায় সোনাতলা নদীর পানির প্রবল স্রোতে সদরপুর স্লুইস রাস্তাসহ ভে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা