সংগৃহীত
সারাদেশ

খালেদা জিয়াকে উপহার দিতে ‘কালো মানিক’ নিয়ে ঢাকার পথে কৃষক

 পটুয়াখালী প্রতিনিধি

দেশজুড়ে হাজারো কর্মী-সমর্থক থাকে যারা দলীয় প্রধানকে নিস্বার্থ ভালোবাসেন। তেমনি একজন পটুয়াখালীর প্রান্তিক কৃষক সোহাগ মৃধা। রাজনীতি থেকে দূরে থাকলেও হৃদয়ে দলীয় ভালোবাসা লালন করে আসছেন তিনি। সেই ভালোবাসার প্রতিফলন হিসেবে তিনি ছয় বছর ধরে পরম যত্নে লালন-পালন করে বড় করেছেন একটি ফ্রিজিয়ান জাতের ষাঁড়, যার নাম দিয়েছেন ‘কালো মানিক’। ঈদুল আজহা উপলক্ষে সেই ষাঁড়টিকে তিনি উপহার হিসেবে দিতে চান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে। আজ বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছেন তিনি।

ঢাকা যাত্রাকে কেন্দ্র করে গ্রামে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। স্থানীয়রা বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে তাকে বিদায় জানান। ব্যান্ড পার্টি, ব্যানার, প্রচার মাইক ও ৫০ জন স্বেচ্ছাসেবী কর্মী নিয়ে তিনটি ট্রাকে করে রওনা হন সোহাগ।

এর আগে গত ২৬ মে একটি জাতীয় পত্রিকার ডিজিটাল–এ একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে সোহাগের দীর্ঘদিনের লালিত স্বপ্নের কথা উঠে আসে—যদি কোনোদিন সুযোগ আসে, তাহলে তিনি তাঁর পালিত ষাঁড় ‘কালো মানিক’কে উপহার দেবেন প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে। প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি দেশব্যাপী আলোচনায় আসে।

মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ঝাটিবুনিয়া গ্রামের ঝুপড়ি ঘরে বসবাসকারী কৃষক সোহাগ বলেন, ‘এটি কোনো ভাইরাল স্টান্ট নয়, এটি আমার হৃদয়ের কথা। আমি এই ষাঁড়টিকে সন্তানের মতো লালন করেছি। আজ সেই সন্তানসুলভ প্রাণিটিকে উপহার দিতে যাচ্ছি আমার রাজনৈতিক প্রেরণার উৎস নেত্রী বেগম খালেদা জিয়াকে। তিনি গ্রহণ করুন বা না করুন, আমি তাকে (গরুটিকে) নিয়েই গুলশানে যাব।’

সোহাগ জানান, ২০১৮ সালে একটি গাভি কিনে তার পালনের শুরু। সেই গাভির বাছুর থেকেই জন্ম নেয় ‘কালো মানিক’। স্থানীয় খৈল, ভূষি ও সবুজ ঘাস খাইয়ে ষাঁড়টিকে বড় করেছেন তিনি। ষাঁড়টির ওজন প্রায় ১,৪০০ কেজি এবং উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। এর কালো কুচকুচে গায়ের রঙের কারণে গ্রামবাসীর কাছে পরিচিতি পেয়েছে ‘কালো মানিক’ নামে। ষাঁড়টির পেছনে প্রতি বছর প্রায় দুই লাখ টাকা খরচ হয়েছে বলে জানান সোহাগ।

স্থানীয় বিএনপি নেতা ও আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, ‘২০২৩ সাল থেকেই সোহাগ আমাদের বলতেন, সুযোগ পেলে তিনিও তাঁর ‘কালো মানিক’ নেত্রী খালেদা জিয়াকে উপহার দিতে চান। প্রথমে আমরা বিষয়টি গুরুত্ব দেইনি, কিন্তু এখন দেখি সে সত্যিই প্রস্তুতি নিয়ে রওনা দিয়েছে। আমরা আনন্দের সঙ্গে তার সঙ্গে ঢাকায় যাচ্ছি।’

সোহাগের বিশ্বাস, তাঁর প্রিয় নেত্রী ‘কালো মানিক’কে সাদরে গ্রহণ করবেন।


আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা