সংগৃহিত
শিল্প ও সাহিত্য

অক্সফোর্ড মডেল কলেজে পিঠা উৎসব

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুরের অক্সফোর্ড মডেল কলেজে শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) পিঠা উৎসব উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভবাকদের আগমনে কলেজ প্রাঙ্গণ মিলন মেলায় পরিণত হয়। একইসাথে এ উৎসবে শিক্ষার্থীদের আরও অনুপ্রেরণা সৃষ্টি করার জন্য সেরা তিনটি স্টলকে পুরস্কৃত করা হয়।

নানান সাজের এ পিঠা উৎসবে শিক্ষার্থীরা মিষ্টি কুমড়া পিঠা, বেলি, করলা, গোলাপ, সাবু, মুজিব সন্দেশ, চন্দ্রপুলি, নুডুলসের পাকোড়া, দুধ পাকন, ঝুনঝুনি, রস, শাহি টুকরা, কেক, ডিম সুন্দরী, চিংড়ী, তিলের বার, হৃদয় হরণ, ইলিশ, পানতোয়া পিঠাসহ শতাধিক ধরনের পিঠা সাজিয়েছেন তাদের স্টলগুলোতে।

অক্সফোর্ড মডেল কলেজের অধ্যক্ষ মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে উৎসবে উপস্থিত ছিলেন- কলেজের চেয়ারম্যান ও সচেতন নাগরিক কমিটি (সনাক) লক্ষ্মীপুরের সভাপতি প্রফেসর জেড এম ফারুকী, টিআইবি লক্ষ্মীপুরের এরিয়া কো-অর্ডিনেটর আবু নাসের, নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজু আহমেদ।

অনুষ্ঠানে অংশ নেয়া শিক্ষার্থীরা উচ্ছাস প্রকাশ করে বলেন, বাংলার সংস্কৃতি ধরে রাখার জন্যই আজকে আমাদের কলেজে এই পিঠা উৎসব। এইখানে আমরা গ্রুপ হয়ে আমাদের সহপাঠীদের নিয়ে পিঠাগুলো তৈরি করেছি। সকলে আনন্দের সাথে আজকের উৎসব পালন করছি।

লক্ষ্মীপুর অক্সফোর্ড মডেল কলেজের অধ্যক্ষ মো. আশরাফুল ইসলাম বলেন, প্রতিবছরের ন্যায় এবারও আমাদের কলেজে গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরার জন্য এই পিঠা উৎসব। আমাদের ছেলে-মেয়েরা আধুনিকতার ছোঁয়ায় গ্রামীণ ঐতিহ্য যাতে ভুলে না যায় তার জন্য এই আয়োজন। এই কার্যক্রম অব্যাহত থাকলে আমাদের ছেলে-মেয়েরা গ্রামীণ পরিবেশের সাথে নিবিড়ভাবে সম্পর্কীত হবে।

অন্যান্য বক্তারা বলেন, এ উৎসবের মাধ্যমে ছেলে-মেয়েরা বাড়িতে প্রস্তুত করে খাবার খাবে, যা স্বাস্থ্যসম্মত। বাইরের খাবারে স্বাস্থ্য ঝুঁকি থাকে। সবাই এক হয়ে কাজ করে সুন্দর একটি অনুষ্ঠান করা যায়- তা তারা শিখে এবং গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরে। নতুন নতুন পিঠা তৈরি ও বিক্রি করে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা