ছবি: সংগৃহীত
জাতীয়

৭০ শহীদ ও আহত পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক

বিডিআর বিদ্রোহ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন আভিযানিক ও অনাভিযানিক দায়িত্ব পালনকালে নিহত এবং গুরুতর আহত সামরিক সদস্যদের ৭০টি পরিবারের মাঝে ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মিরপুর ডিওএইচএসে নির্মিত ‘অপরাজিতা’ বহুতল ভবনের ফ্ল্যাটগুলোর বরাদ্দপত্র পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন বরাদ্দপত্রগুলো হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বিডিআর বিদ্রোহ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন আভিযানিক ও অনাভিযানিক দায়িত্ব পালনকালে শহীদ ও গুরুতর আহত সামরিক সদস্যদের মোট ৭০টি পরিবারের অনুকূলে ফ্ল্যাটের বরাদ্দপত্র দেওয়া হয়।

সরকারের অনুমোদনে ডিওএইচএস সেন্ট্রাল কমিটির তত্ত্বাবধানে মিরপুর ডিওএইচএসে দুটি ভবনে মোট ১৫৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার ৭০টি পরিবারের কাছে ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে বরাদ্দপ্রাপ্ত পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, সেনাসদর এবং সেনাকল্যাণ কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের (এসকেসিডি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিডিআর বিদ্রোহ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন আভিযানিক ও অনাভিযানিক দায়িত্ব পালনকালে প্রাণ হারানো এবং গুরুতর আহত সামরিক সদস্যদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

এ সময় বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: মীর হেলাল উদ্দিন

পর্যটন শিল্পের বিকাশে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে শক্তিশালী সমন্বয় ও অংশীদা...

তাপমাত্রা পৌঁছেছে ৩৭.৫ ডিগ্রিতে

এক দিনের বিরতির পর দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে। আজ সোমবা...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে...

মিয়ানমারের সঙ্গে ড্র করে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ

এশিয়ান গেমসে হারের বৃত্ত থেকে অবশেষে বের হয়ে এল বাংলাদেশ নারী ফুটবল দল। গ্র...

কত টাকার মালিক কারিনা

বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান গতকাল ২১ সেপ্টেম্বর ৪...

হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৯২

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

বেশি ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী

সরকার নির্ধারিত কিলোমিটারে ১৭ পয়সার চেয়ে এক পয়সাও বেশি ভাড়া আদায় করা হলে...

সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়: তথ্য উপদেষ্টা

জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ে সরকারের সিদ্ধান্তের বেশ কিছু কারণ জানিয়েছেন প্র...

দুই লাখ টাকা ঘুষসহ সাব-রেজিস্ট্রারসহ আটক ৩

চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দলিল রেজিস্ট্রির জন্য ২ লাখ টাক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা