সংগৃহিত
জাতীয়

১৮১২ কোটিপতির ব্যাংকে ২ লাখ ৫ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: তিন মাসে কোটি টাকার হিসাবধারীর আমানত কমে এখন ৭ লাখ ৪০ হাজার ১৫০ কোটি টাকাতে দাঁড়িয়েছে। এ হিসাব চলতি বছরের মার্চ মাসের। ডিসেম্বর শেষে কোটি টাকার একাউন্টে আমানত ছিল ৭ লাখ ৪১ হাজার ৪৬৬ কোটি টাকা। তিন মাসে কমেছে ১ হাজার ৩১৬ কোটি টাকা।

এসব হিসাবধারীর মধ্যে শীর্ষ ১ হাজার ৮১২ কোটিপতির ব্যাংকে আমানত রয়েছে ২ লাখ ৫ হাজার কোটি টাকা। কোটি টাকার আমানতের হিসাবধারী ও হিসাবে স্থীতি সম্পর্কিত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৪ সালের মার্চ শেষে কোটিপতি ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ৮৯০টি। তিন মাসে যা ছিল ১ লাখ ১৬ হাজার ৯০৮টি। তথ্য বলছে, কোটি টাকার হিসাবধারীদের মধ্যে ১ থেকে ৫ কোটি টাকার অ্যাকাউন্টের সংখ্যা ৯২,৫১৬টি।

এসব অ্যাকাউন্টে ১ লাখ ৯৪ হাজার কোটি টাকা জমা রয়েছে- যা দেশের ব্যাংক খাতের মোট আমানতের ১১ দশমিক ১১ শতাংশ। আর ৫০ কোটি টাকা ও তার বেশি জমা আছে, এমন অ্যাকাউন্টের সংখ্যা ১,৮১২টি। এসব অ্যাকাউন্টে মোট আমানতের পরিমাণ ২ লাখ ৫ হাজার কোটি টাকা- যা দেশের মোট আমানতের ১৫ দশমিক ৪৬ শতাংশ।

তবে কোটি টাকার হিসাব মানে সব হিসাবই কোটিপতি নাগরিকের হিসাব নয়। অনেক ব্যক্তিই যেমন ব্যাংকে এক কোটি টাকার বেশি অর্থ রাখেন, তেমনি অনেক প্রতিষ্ঠানও ব্যাংকে কোটি টাকা জমা করে। অর্থাৎ কোটি টাকার ব্যাংক হিসাব বলতে যুগপৎ ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়ই।

তাছাড়া ব্যক্তি ও প্রতিষ্ঠান কতটি ব্যাংক হিসাব খুলতে পারবে, তারও নির্দিষ্ট সীমা নেই। এতে করে এক প্রতিষ্ঠান বা ব্যক্তির একাধিক হিসাবও রয়েছে। এর মধ্যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং নানা সংস্থার কোটি টাকার হিসাবও রয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

মহাকাশে মার্কিন অস্ত্র নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে শঙ্কা

পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রকাশ্যেই স্বীকার করেছে যুক্তরাষ্ট...

চীন বা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মানতে নারাজ বিশ্ব

বৈশ্বিক সহযোগিতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর মানুষের আস্থা বাড়লেও বিশ্ব...

সিডি এলদেনের শতভাগ শেয়ার কিনলেন মেসি

ফুটবল মাঠের পর এবার ক্লাব ফুটবলের মালিকানায় আরও এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্ট...

ইরান ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে' : জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে আগামী কয়েক মাসে ‘একেবারে ভি...

মিসরের সমর্থন চাইছে সৌদি

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতি বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা