ছবি: সংগৃহীত
জাতীয়

১২৬ নগরীর মধ্যে বায়ুদূষণে আবারও শীর্ষে ঢাকা

আমার বাঙলা ডেস্ক

বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে বায়ুদূষণে আবারও শীর্ষ অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা।

সোমবার সকাল ১০টা ২৮ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত সূচক অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) দাঁড়িয়েছে ২৮২, যা ‘খুব অস্বাস্থ্যকর’ শ্রেণিভুক্ত।

আইকিউএয়ারের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। শহরটির বায়ুগুণমান সূচক ২৫০। চীনের চেংডু ২৪৩ স্কোর নিয়ে তৃতীয় এবং মিশরের কায়রো ২৩৭ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। এই চারটি শহরের বাতাসই বর্তমানে স্বাস্থ্যঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

এদিকে ১৯৯ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। শহরটির বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে থাকলেও ঢাকার তুলনায় কিছুটা কম ঝুঁকিপূর্ণ।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুগুণমান সূচক শূন্য থেকে ৫০ হলে তা ভালো হিসেবে গণ্য হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ পর্যন্ত হলে তা খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে পড়ে। সূচক ৩০১ ছাড়ালে সেটিকে দুর্যোগপূর্ণ অবস্থা হিসেবে ধরা হয়।

অত্যধিক বায়ুদূষণ স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে। দূষিত বাতাস শ্বাসপ্রশ্বাসের সমস্যা, হৃদরোগ, ফুসফুসের ক্ষতি এবং দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। শিশু, বৃদ্ধ এবং শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যাযুক্ত ব্যক্তিদের জন্য পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা