সংগৃহীত
আন্তর্জাতিক

হোয়াইট হাউজের পরবর্তী চিফ অব স্টাফ সুসি ওয়াইলস

আন্তর্জাতিক ডেস্ক

হোয়াইট হাউসের পরবর্তী চিফ অব স্টাফের নাম ঘোষণা করেছেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সংক্ষিপ্ত বিবৃতিতে এ ঘোষণা দেন তিনি।

শুক্রবার (৮ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়, ট্রাম্প তার হোয়াইট হাউজ চিফ অব স্টাফের নাম আগাম ঘোষণা করেছেন।

বিবৃতিতে ট্রাম্প বলেন, সুসি ওয়াইলস আমার হোয়াইট হাউজ চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করবেন। আমাকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক বিজয় অর্জনে তিনি সাহায্য করেছেন। সুসি কঠোর, স্মার্ট, উদ্ভাবনী এবং সর্বজনীনভাবে প্রশংসিত ও সম্মানিত। সুসি আমেরিকাকে আবার মহান করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাবেন।

সুসি ওয়াইলস এবারের নির্বাচনে ট্রাম্পের প্রচারাভিযান পরিচালক হিসেবে কাজ করেছেন। ৬৭ বছর বয়সী ওয়াইলস দীর্ঘদিন ধরে ফ্লোরিডার রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে কাজ করছেন। এবার প্রচার কার্যক্রম চালিয়ে সুসি বাহবা পাচ্ছেন। বলা হচ্ছে, ট্রাম্পের আগের প্রচারাভিযানগুলোর তুলনায় এবারের প্রচারাভিযান ছিল অনেক বেশি শৃঙ্খলাপূর্ণ।

নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করে দেওয়া ভাষণে ট্রাম্প সুসিকে ধন্যবাদও জানিয়েছেন। সুসি প্রাক্তন রাষ্ট্রপতি রোনাল্ড রিগানের ১৯৮০ সালের নির্বাচনী প্রচারেও কাজ করেছিলেন। সুসি হবেন হোয়াইট হাউজের প্রথম নারী চিফ অব স্টাফ।

যুক্তরাষ্ট্রে ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন হয়। নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প জয়ী হন। তিনি আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।

শপথ গ্রহণের আগেই ট্রাম্প তার প্রশাসন সাজানোর কাজ সারবেন। এ জন্য তিনি গুরুত্বপূর্ণ বিভিন্ন পদের জন্য তার পছন্দের ব্যক্তিদের বাছাই করবেন। তাদের নাম ঘোষণা করবেন। প্রথম তিনি সুসির নাম ঘোষণা করলেন।

হোয়াইট হাউজের চিফ অব স্টাফ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বাররক্ষক (গেটকিপার) হিসেবে কাজ করেন। তার সাধারণত অনেক প্রভাব থাকে। তিনি হোয়াইট হাউজের কর্মীদের পরিচালনা করেন। প্রেসিডেন্টের বিভিন্ন কাজের সময়সূচি নির্ধারণ করেন। সরকারের অন্যান্য বিভাগ ও আইনপ্রণেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা