সংগৃহিত
খেলা

হকিতে সিংগাপুরে চ্যাম্পিয়ন ছেলেরা

ক্রীড়া ডেস্ক: দেশের হকিতেই মেয়েদের নিয়ে খুব আলোচনাই হয় না। কারণ পুরুষদের হকির তুলনায় দেশের মেয়েদের হকি একেবারেই যোজন যোজন দূরে। নিয়মিত খেলা হয় না। কালেভদ্রে হলেও সেটি নিয়ে পরবর্তী পদক্ষেপও থাকে না। কোনো হিসেবেই মেয়েদের হকি নিয়ে আলোচনা হয় না।

এশিয়ান হকি ফেডারেশন যদি কোনো টুর্নামেন্ট আয়োজন করে এবং বাংলাদেশ যদি সেখানে অংশগ্রহণ করতে যায় তাহলে কিঞ্চিত কথা হয়। এবার মেয়েদের অনূর্ধ্ব-২১ হকি দল ইতিহাস করেছে। স্বাধীনতার পর এবারই প্রথম আন্তর্জাতিক হকি অঙ্গনে মেয়েরা সাফল্য পেয়েছেন।

সিংগাপুরে এএইচএফ কাপ জুনিয়র হকিতে যাওয়ার সময় বাংলাদেশ হকি ফেডারেশনও ঘটা করে কিছু বলেনি। নানা সমস্যার মধ্যে ছেলে ও মেয়েদের দল গিয়েছিল সিংগাপুরে, দুটো দলই ভালো পারফরম্যান্স করে এসেছে। মেয়ে এবং ছেলেদের দল মুখ খুলে বলার মতো পারফরম্যান্স করেছে। দুই বিভাগেই জুনিয়র এশিয়া কাপ হকিতে খেলার যোগ্যতা অর্জন করেছে। এটি আসলে জুনিয়ার এশিয়া কাপের বাছাই।

জুনিয়র এশিয়া কাপ হকির চূড়ান্ত পর্ব কোথায় হবে, কবে হবে সেটি এখনও জানায়নি বাংলাদেশ হকি ফেডারেশন। ছেলেদের অনূর্ধ্ব-২১ বিভাগে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। গত রোববার সিংগাপুরে অনুষ্ঠিত ছেলেদের বিভাগে ফাইনালে বাংলাদেশ ৪-২ গোলে শক্তিশালী চীনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এই টুর্নামেন্টের গত আসরেও বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। সেবার খেলা হয়েছিল ওমানে। স্বাগতিক ওমানের বিপক্ষে টাইব্রেকিংয়ে ফাইনাল জিতেছিল বাংলাদেশ। গত রোববার ফাইনালে চীনের বিপক্ষে প্রথম কোয়ার্টার ছিল গোলশূন্য।

দ্বিতীয় কোয়ার্টারে আমিরুল ইসলাম এবং রাকিবুল হাসানের জোড়া গোলে ৩-০ তে এগিয়ে যায় বাংলাদেশ। শক্তিশালী চীন তৃতীয় কোয়ার্টারে দুই গোল করে ব্যবধান কমিয়ে ফেলে, ২-৩। চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশের জয়ের গোলে পিছিয়ে যাওয়া চীন আর ফিরতে পারেনি, ৪-২। সিংগাপুরের মাঠে সিংগাপুরের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। ৭-১ গোলে হারিয়েছে। ছেলেদের খেলাতেও বাংলাদেশ ৭-০ গোলে সিংগাপুরকে হারিয়েছিল।

কাল মেয়েরাও সিংগাপুরকে ডুবিয়ে দিয়েছে ৭-১ গোলে, পাত্তাই পায়নি। প্রথম তিন কোয়ার্টারে ২টি করে গোল করেন মেয়েরা, তৃতীয় কোয়ার্টারে সিঙ্গাপুর ১টি গোল করেন। শেষ বা চতুর্থ কোয়ার্টারে ১ গোল পায় বাংলাদেশ। নাদিরা তালুকদার ইমা ২, সানজিদা, সোনিয়া, রিয়া, কনা, অধিনায়ক অর্পিতা পাল ১টি করে গোল করেন। মেয়েদের দলের কোচ জাহিদ হোসেন রাজু হলেও পেছনের কারিগর সাবেক হকি খেলোয়াড় তারিকুজ্জামান নান্নু।

দলের খেলোয়াড়রা হলেন: হিমাদ্রী বড়ুয়া সুখ, তন্নি খাতুন, রানী আক্তার রিয়ামনি, নীলাদ্রি বড়ুয়া নীল, সুমাইয়া আক্তার সিমু, রিয়াসা আক্তার রিশি, নিনি সেন রাখাইন, অর্পিতা পাল, শারিকা সাকা রিমন, ফাতেমা তুজ জোহরা, সানজিদা আক্তার মনি, জাকিয়া আফরোজ লিমা, আইরিন আক্তার রিয়া, কণা আক্তার, নাদিরা তালুকদার ইমা, সনিয়া খাতুন, তাবাচ্ছুম আক্তার আন্নীকা।

স্ট্যান্ডবাই ছিলেন: রেহানা খাতুন, মোকসেদা আক্তার মুন্নী, আনার কলি আঁখি, তাসফিহা জান্নাত তিশা। তারা সিংগাপুরে খেলতে যাননি। কেউ ইনজুরি হলে তখন যাওয়ার সুযোগ ছিল। গতকাল সোমবার সকালে ঢাকায় ফিরে হকি দল।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

মহাকাশে মার্কিন অস্ত্র নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে শঙ্কা

পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রকাশ্যেই স্বীকার করেছে যুক্তরাষ্ট...

চীন বা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মানতে নারাজ বিশ্ব

বৈশ্বিক সহযোগিতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর মানুষের আস্থা বাড়লেও বিশ্ব...

সিডি এলদেনের শতভাগ শেয়ার কিনলেন মেসি

ফুটবল মাঠের পর এবার ক্লাব ফুটবলের মালিকানায় আরও এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্ট...

ইরান ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে' : জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে আগামী কয়েক মাসে ‘একেবারে ভি...

মিসরের সমর্থন চাইছে সৌদি

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতি বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা