ছবি: সংগৃহীত
জাতীয়

সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎসের বিদ্যুৎ দিয়ে ব্যাটারিচালিত ই-রিকশা বা অটোরিকশা চার্জ করলে জরিমানার মুখে পড়তে হবে। একই সঙ্গে সৌরবিদ্যুৎ ব্যবহার না করলে এসব যানবাহনের নিবন্ধন দেওয়া হবে না এবং নিবন্ধনের পর নবায়নও করা হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার নিয়ে আয়োজিত পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত ই-রিকশাগুলোকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন সিটি করপোরেশন ও পৌরসভার মাধ্যমে নিবন্ধনের ব্যবস্থা করা হচ্ছে। তবে নিবন্ধনের ক্ষেত্রে একটি শর্ত রাখা হবে—এসব যানবাহন কেবল সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ দিতে হবে।

তিনি বলেন, সৌরবিদ্যুতের পরিবর্তে অন্য কোনো উৎসের বিদ্যুৎ ব্যবহার করে ই-রিকশা বা অটোরিকশা চার্জ করা হলে সংশ্লিষ্ট যানবাহনের নিবন্ধন দেওয়া হবে না। আগে নিবন্ধিত থাকলেও তা নবায়ন করা হবে না।

সৌরবিদ্যুৎ ছাড়া অন্য উৎসের বিদ্যুৎ ব্যবহার করে ব্যাটারি চার্জ করলে জরিমানার ব্যবস্থাও আইনে রাখা হবে বলে জানান মীর শাহে আলম। তিনি বলেন, এ ধরনের নিয়ম অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আর্থিক জরিমানা করা হবে।

যানজট কমানো ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করতে ঢাকাকে আটটি জোনে ভাগ করার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। তার মতে, একটি জোনে নিবন্ধিত ই-রিকশা অন্য জোনে গিয়ে চলাচল করতে পারবে না।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে দেশের ১৩টি সিটি করপোরেশনে এ ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে।

চলতি অর্থবছরের মধ্যেই পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্য রয়েছে বলেও জানান মীর শাহে আলম। নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর ভোটের সময়সূচি নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে এবং এ অর্থ চলতি অর্থবছরের বাজেটেই বরাদ্দ রাখা হয়েছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহত ৭২

জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী ফেরি ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়...

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন বৈধ

১১ দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘো...

১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় কম্পন ৬.৯

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পের ১২ ঘণ্টা পর ফের ৬.৯ মাত্রার কম্পন...

ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে...

পর্দায় ফিরছে কোয়েল-পরমব্রত জুটি

দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে পর্দায় দেখা যেতে পারে ভারতীয় বাংলা সিনেমার জনপ্...

কারাগারফেরত জুয়েল দুই হাতবোমাসহ গ্রেপ্তার

ঢাকার ডেমরার সারুলিয়া এলাকা থেকে দুটি হাতবোমাসদৃশ বস্তুসহ নরসিংদী জেলা কারাগা...

সৌদিতে যাত্রীদের ভ্রমণ নথি যাচাইয়ের নির্দেশ

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (গা...

ঘুমন্ত শিশুকে সাপের কামড়, হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু

মেহেরপুরের গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে তানভীর আহমেদ (৫) নামে এক শিশুর...

সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জে জরিমানা

সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎসের বিদ্যুৎ দিয়ে ব্যাটারিচালিত ই-রিকশা বা অটোরিকশ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা