ছবি: ফেনী (দাগনভূঞা) প্রতিনিধি
সারাদেশ

সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

ফেনী (দাগনভূঞা) প্রতিনিধি

সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের আয়োজনে দাগনভূঞা উপজেলার সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স. ম. আজহারুল ইসলাম।

ফোরামের সাধারণ সম্পাদক জহির উদ্দিন মনিরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফর রহমান, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম।

সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের দাগনভূঞা উপজেলা সমন্বয়ক জাহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ফোরামের উপদেষ্টা আনোয়ার হোসেন রতন, সাবেক সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন জাহাঙ্গীর, আলমগীর সওদাগর, নিরাপদ সড়ক চাই দাগনভূঞা উপজেলার সাধারণ সম্পাদক এম এম রহমান সোহেল প্রমুখ।

অনুষ্ঠানে শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাঈদ-উর রহমান: শিক্ষার্থীর মর্যাদায় আস্থার শিক্ষক

কোনো শিক্ষকের কথা মনে পড়লে সাধারণত তাঁর পড়ানো কোনো তত্ত্ব, বিশেষ কোনো বক্তৃতা...

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দে...

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপা...

স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস...

কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর ভাড়া বাসায় ঢুকে প্রায়...

আবাহনীর হাতছাড়া হলো ধানমন্ডির মাঠ!

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছ থেকে ৯৯ বছরের জন্য ইজারা নেওয়া ঐতিহাসিক...

নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে নরওয়ের সঙ্গে কারিগরি সহ...

এসআই আলতাফ হত্যায় গ্রেপ্তারের নির্দেশ

ঢাকার সাভারের আমিনবাজারে সন্ত্রাসীদের হামলায় নিহত স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এস...

মিয়ামির শততম গোল ও নতুন শিরোপা জয়

এক ম্যাচেই অনন্য দুটি মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে...

লেক দূষণ রোধে বিশেষ উদ্যোগ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রো...

লাইফস্টাইল
বিনোদন
খেলা