জাতীয়

সেপ্টেম্বরে নতুন দল নিবন্ধন, হবে সংলাপ

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে সেপ্টেম্বরে পাচ্ছে নতুন দলগুলো নিবন্ধন। এ ছাড়া এই মাসেই হবে দলগুলোর সঙ্গে সংলাপ।

ইসির তৈরি করা সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনায় এমন বিষয় উল্লেখ করা হয়েছে। এতে ২৪টি কার্যক্রমের সময়সূচি নির্ধারণ করেছে সংস্থাটি।

এতে বলা হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নতুন দলের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হবে। আর এর পরেই সংলাপ শুরু হবে, যা শেষ হবে অক্টোবরের প্রথমার্ধে।

সেপ্টেম্বরের মধ্যেই সংসদীয় আসনের সীমানা নির্ধারণ আইন সংশোধন, ভোটার তালিকা আইন সংশোধন, সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র নীতিমালা ও ব্যবস্থাপনা চূড়ান্ত, দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক নীতিমালা চূড়ান্ত, নির্বাচন পরিচালনা (সংশোধন) ২০২৫ প্রতীকসহ নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন ১৯৯১, নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯ সংশোধনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

এদিকে ভোটার তালিকা চূড়ান্ত করার সম্ভাব্য সময়সূচি ধরা হয়েছে আগামী ৩০ নভেম্বর। তবে তফসিলের তারিখ বা ভোটের তারিখ নেই রোডম্যাপে।

এ ছাড়া প্রশিক্ষণ, মতবিনিময়, মিটিং, ব্রিফিং, মুদ্রণ, বাজেট বরাদ্দ, আইটিভিত্তিক প্রস্তুতি, প্রচারণা, সমন্বয় সেল, আন্তঃমন্ত্রণালয় বৈঠক প্রভৃতি কার্যক্রমের সম্ভাব্য সময়ও নির্ধারণ করেছে ইসি।

ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। আর তফসিল হবে তার দুই মাস আগে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে প্রাণহানি হাজার ছাড়াল

নেপাল ও তিব্বতে গত সপ্তাহে আঘাত হানা ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যা...

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি...

নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে স্কেল) কার্যকর হলে সবা...

নেপালে বন্যায় নিহত বেড়ে ১১২৭

নেপালের ভোটেকোশি নদীতে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জন...

অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ট...

মার্কিন সেনা বিতাড়ন না করলে হামলার হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের সেনাদের আরব দেশগুলো থেকে বিতাড়িত করার আহ্বান জানিয়েছে ইরানের ই...

তারেক রহমানের নেতৃত্বে মানবিক বাংলাদেশ গড়তে চাই: আশরাফ উদ্দিন বকুল

নরসিংদীর রায়পুরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্...

স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তাই হবে মনোনয়নের প্রধান মাপকাঠি: স্বাস্থ্যমন্ত্রী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়তাকে প্রধা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা