রাজনীতি

সরকার এখনো দক্ষতার পরিচয় দিতে পারেনি: নুর

নিজস্ব প্রতিবেদক

দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তী সরকার এখনও কোনো দক্ষতার পরিচয় দিতে পারেনি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বুধবার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি।

নুর বলেন, পাঁচ মাসে এখন পর্যন্ত বর্তমান সরকার দক্ষতার পরিচয় দিতে পারেনি। নানা দাবি-দাওয়া নিয়ে আন্দোলন চলছে বিভিন্ন স্থানে। যদি তা নিয়ন্ত্রণ করতে না পারে নতুন সংকট তৈরি করবে ভবিষ্যতে।

তিনি বলেন, সরকারকে সময় দেওয়ার ব্যাপারে কোনো সমস্যা ছিলো না রাজনীতিবিদদের, কিন্তু যখন দেখা যাচ্ছে সরকার ব্যর্থ হচ্ছে, কার্যকর উদ্যোগ নিতে পারছে না, তাই দ্রুত নির্বাচন দিতে হবে ডিসেম্বরের মধ্যে।

গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সংকট বাড়বে। এখনো ১১ মাস সময় আছে। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব।

একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বর্তমান সরকারকে সফল করতে হলে তাদের গাইড করতে হবে। সরকার মাত্রই ভুল করবে, তাদের সঠিক পথে পরিচালনার জন্য সাংবাদিক, রাজনীতিবিদসহ দেশের মানুষকে কাজ করতে হবে। বিএনপির পক্ষ থেকেও কিছু উদ্যোগ নেওয়া হবে, সেটাকে কেউ কেউ সমালোচনা বা আন্দোলন মনে করতে পারেন।’

সংস্কার কমিশনের রিপোর্ট সুন্দর হলেও সব বিষয় তাতে এসেছে কি না, প্রশ্ন রেখে বিএনপির এ নেতা বলেন, ছয় মাস পার হয়েছে, এই সময়ে কী সংস্কার হলো বা হলো না, তা জানাতে হবে। নির্বাচন বিলম্বিত হলে তার যৌক্তিকতাও জনগণের সামনে তুলে ধরতে হবে সরকারকে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উন্মুক্ত থাকবে জলাশয়, নিশ্চিত হবে জেলেদের অধিকার

হাওরাঞ্চলের মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং প্রকৃত মৎস্যজীবীদের অধিকার...

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জে...

খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার

তেহরানে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জন্য আয়োজিত রাষ্ট্র...

ফরিদপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ সমাবেশ

শনিবার সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ ম...

লামায় গভীর রাতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ২টি শ্যালো মেশিন ও পাইপ জব্দ

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় গভীর রাতে মাতামুহুরী নদী থেকে...

তৈলারদ্বীপ ব্রিজে টোলের নতুন দরপত্র বাতিলের দাবিতে মানববন্ধন

বাঁশখালী-আনোয়ারা সংযোগস্থলের তৈলারদ্বীপ ব্রিজে পুনরায় টোল আদায়ের লক্ষ...

লামায় গভীর রাতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ২টি শ্যালো মেশিন ও পাইপ জব্দ

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় গভীর রাতে মাতামুহুরী নদী থেকে...

রোদে ফাঁকা রাজধানী, থমকে গেছে রিকশার চাকা

রাজধানীর যে সড়কগুলোতে সাধারণ দিনে যানজটের কারণে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিত...

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্পিকারের বৈঠক

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত...

জেলেদের গভীর সাগরে না যাওয়ার পরামর্শ আবহাওয়া অধিদপ্তরের

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে ঝোড়ো হাওয়ার আশঙ্কায়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা