জাতীয়

সরকারি প্রাথমিকে নিয়োগ ফিরে পেতে আজও শাহবাগে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

সরকারি প্রাথমিকে নিয়োগ ফিরে পেতে আজও শাহবাগে বিক্ষোভ করছেন প্রাথমিকের তৃতীয় ধাপের সুপারিশ বাতিল হওয়া প্রার্থীরা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।

আন্দোলনকারীদের অভিযোগ, তাদের নিয়োগ বাতিল করে যে রায় দেওয়া হয়েছে, সেটি ‘বৈষম্যমূলক।’ বর্তমান সরকারই তাদের নিয়োগের সুপারিশ করে আবার তা বাতিল করেছে। এ সময় তাদের নিয়োগ বাতিলের প্রতিবাদ জানিয়ে ও দ্রুত নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

গত বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে কোটায় নির্বাচিত হওয়া ৬ হাজার ৫৩১ জনের ফল বাতিল করে হাইকোর্ট। পরে মেধার ভিত্তিতে নতুন করে ফল প্রকাশের আদেশ দেন আদালত।

এর আগে গত সোমবার দুপুরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জের পাশাপাশি জলকামান থেকে পানি ছেটানো ও টিয়ারসেল নিক্ষেপ করা হয়। কয়েক দফা লাঠিচার্জের পরও সড়কে অবস্থান ছাড়েননি আন্দোলনকারী শিক্ষকরা। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এই ইন্টারসেকশন দিয়ে যান চলাচল বিঘ্নিত হয়েছিল।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা