ছবি-সংগৃহীত
খেলা
এশিয়া কাপ ফাইনাল

শ্রীলংকাকে গুঁড়িয়ে ভারত চ্যাম্পিয়ন

ক্রীড়া ডেস্ক: এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজই একাই শেষ করে দিলেন। ফাইনালে যে প্রতিদ্বন্দ্বিতা আশা করা হয়েছিল যার লেশ মাত্র রাখেননি তিনি।

ভারতের কাছে পাত্তা পায়নি স্বাগতিক শ্রীলঙ্কা। মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়াদের গতির তাণ্ডবে স্রেফ উড়ে যায় লঙ্কানরা।

লঙ্কাদের ৫০ রানে গুঁড়িয়ে দিয়ে ৬.১ ওভারে ১০ উইকেটের বড় ব্যবধানে জয় পায় ভারত। এই জয়ে এশিয়া কাপের ১৬তম আসরের ইতিহাসে রেকর্ড ৮ম শিরোপা ঘরে তোলে ভারত।

রোববার (১৭ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকরা চরম বিপর্যয়ে পড়ে যায়।

ভারতীয় তিন তারকা পেসার মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া ও জসপ্রিত বুমরাহের গতিতে দিশেহারা হয়ে যান লঙ্কান ব্যাটাররা। ইনিংসের শুরু থেকে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৫.২ ওভারে ৫০ রানেই অলআউট হয় শ্রীলঙ্কা।

ভারতীয় তারকা পেসার মোহাম্মদ সিরাজ এক ওভারেই শ্রীলঙ্কার ৪ উইকেট শিকার করেন। এই তারকা পেসার ৭ ওভারে এক মেডেনসহ ২১ রানে ৬ উইকেট শিকার করেন।

২.২ ওভারে মাত্র ৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। জসপ্রিত বুমরাহ ৫ ওভারে ২৩ রানে এক উইকেট শিকার করেন।

৫১ রানের স্কোর তাড়া করতে নেমে ৬.১ ওভারে ১০ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। দলের জয়ে ১৯ বলে ২৭ আর ১৮ বলে ২৩ রানে অপরাজিত থাকেন শুভমান গিল ও ইশান কিষান।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা