ছবি: ইবি ল্যাবরেটরি কলেজ । ইবি প্রতিনিধি
সারাদেশ
শিক্ষা

শিক্ষক সংকটে ইবি ল্যাবরেটরি কলেজ, উচ্চমাধ্যমিক পাশের হার ৩০ শতাংশ

ইবি প্রতিনিধি

চলতি বছরের এইচএসসি ও সমমান ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের পাশের হার ৩০ দশমিক ৭৭ শতাংশ। তবে এবার গত বছরের তুলনায় এগিয়ে আছে কলেজটির ফলাফল।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় এইচএসসি ২০২৫-এর প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।

ফলাফলের তথ্য দেখে জানা যায়, এবার মোট ১৩ জন এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৪ জন। তন্মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৩ জনের মধ্যে ৩ জনই উত্তীর্ণ হয়েছে এবং মানবিক বিভাগ থেকে ১০ জনের মধ্যে ১ জন উত্তীর্ণ হয়েছে। কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

ফলাফল এবং কলেজের সার্বিক বিষয়ে জানতে চাইলে কলেজটির সিনিয়র শিক্ষক মো. গোলাম মামুন বলেন, ‘আমাদের এখানে স্কুল এবং কলেজ একসাথে রয়েছেন। এদিকে কলেজ সেকশনের শুধু অনুমোদনই হয়েছে। কিন্তু কলেজে কোনো শিক্ষক নেই। আমাদের যথেষ্ট শিক্ষক প্রয়োজন। যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারা সম্পূর্ণ নিজে থেকে পড়াশোনা করে এ ফলাফল পেয়েছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘আমরা বিদ্যালয়ের ঘাটতির ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং আইআইইআর বরাবর জানিয়েছি। তারা জানিয়েছে যে, আমরা স্কুল সেকশনের শিক্ষকদেরই ঠিকভাবে বেতন দিতে পারিনা। কলেজ সেকশনে কিভাবে শিক্ষক নিয়োগ দিতে পারি? তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সুনজর দিলে অগ্রগতি হবে।’

কলেজটির অধ্যক্ষ মুজাম্মিল হক মোল্লাহকে কয়েকবার কল দিয়েও মুঠোফোনে পাওয়া যায়নি।


আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা