সংগৃহীত
খেলা

রোনালদোর জোড়া গোল, কোয়ার্টার-ফাইনালে পর্তুগাল

ক্রীড়া ডেস্ক

এক ম্যাচ পর আবারো জালের দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সফল স্পট কিকের পর শেষ দিকে দর্শনীয় ওভারহেড কিকে গোল করলেন আরেকটি। পোল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধের গোল উৎসবে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনাল খেলা নিশ্চিত করল পর্তুগাল।

শুক্রবার (১৫ নভেম্বর) রাতে গ্রুপ পর্বের ম্যাচটি ৫-১ গোলে জিতেছে রবার্তো মার্টিনেসের দল। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ১৩২ ম্যাচজয়ী ফুটবলার এখন ৩৯ বছর বয়সী রোনালদো, পেছনে পড়ে গেছেন স্পেনের সের্হিও রামোস।

পোর্তোর দো দ্রাগাও স্টেডিয়ামে হওয়া নেশন্স লিগ গ্রুপ এওয়ানের ম্যাচটিতে রোনালদো ছাড়াও পর্তুগালের হয়ে গোল করেছেন রাফায়েল লিয়াও, ব্রুনো ফার্নান্দেজ ও পেদ্রো নেতো। ৫৯ মিনিটে লিয়াও গোলের খাতা খোলার পর ৭২ মিনিটে পেনাল্টি থেকে ‘পানেনকা’ শটে করা গোলে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো।

ম্যাচে আল নাসর তারকার সেরা মুহূর্তটি আসে ৮৭ মিনিটে, দলের পঞ্চম গোলের সময়। ডান পাশ থেকে ভিতিনিয়া খানিকটা উঁচু করে বল বাড়ান ছয় গজ বক্সের ভেতরে। বলের চেয়ে কিছুটা সামনে এগিয়ে যাওয়া রোনালদো শূন্যে ভেসে ডান পায়ের শটে দূরের কোণ দিয়ে বল জালে পাঠিয়ে দেন। এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৩৫-এ, সব প্রতিযোগিতা মিলিয়ে ক্যারিয়ারে ৯১০-এ। দুটোই তথ্য সংগ্রহ শুরুর পর থেকে এযাবৎকালের সর্বোচ্চ।

ম্যাচে রোনালদোর দুটিসহ পর্তুগালের পাঁচটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। দুই অর্ধের তুলনা টেনে ম্যাচ শেষে পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ বলেন, ‘আমরা যেভাবে খেলতে চেয়েছি, সে দিক থেকে প্রথমার্ধ খুব বাজে ছিল। আমরা মনোযোগ হারিয়ে হতাশ হয়ে পড়েছিলাম। তবে দ্বিতীয়ার্ধ ছিল আমার দেখা এখন পর্যন্ত সেরা। আমরা মানসিকতা বদলে নিয়ে খেলায় মনোযোগ বাড়িয়েছে, পারস্পরিক সহায়তা বাড়িয়েছি। পোল্যান্ডকে খেলতেই দেইনি।’

পোল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই নেশন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পর্তুগাল। শেষ রাউন্ডে আগামী সোমবার ক্রোয়েশিয়ার মাঠে খেলবে পর্তুগাল।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা