সংগৃহিত
লাইফস্টাইল

রমজানে পানিশূন্যতা থেকে রক্ষায় করণীয়

লাইফস্টাইল ডেস্ক: রমজান মাসে টানা রোজা রাখার কারণে শরীরে পানিশূন্যতার সৃষ্টি হয়। আর গরমে ও তীব্র রোদে বাইরে বের হওয়ার কারণে অসুস্থ হয়ে পড়তে পারেন।

তাই গরম থেকে শরীরকে রক্ষা করতে এখন থেকেই প্রস্তুত করা উচিত। আর এই কাজে শসা কার্যকর। গরমে খালি পেটে শসা খেলে ডিহাইড্রেশন থেকে রক্ষা পাওয়া যায়।

সাধারণত সকালে খালি পেটে শসার রস খেলে এই উপকার পাওয়া যায়। তবে রোজার সময় ইফতারের শুরুতে খালি পেটে শসার রস পান করতে পারেন।

মনে রাখবেন, গরমে যদি কোনো অবস্থাতেও আপনার শরীরে পানির ঘাটতি হয় তাহলে যে কোনো সময় হিট স্ট্রোক ও ডিহাইড্রেশনের মারাত্মক সমস্যা হতে পারে।

একটি শসার ৯০ শতাংশই হলো পানি। তাই শসার রস পান করলে হিট স্ট্রোক ও ডিহাইড্রেশনের ঝুঁকি সহজেই কমাতে পারবেন।

সকালে খালি পেটে শসা খাওয়ার সবচেয়ে বড় সুবিধা হলো শরীরে পানির পরিমাণ বৃদ্ধি পাওয়া। এর মাধ্যমে ডিহাইড্রেশন এড়াতে পারেন। এটি সারাদিন আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে পানির ভারসাম্য বজায় রাখে।

পেট ঠান্ডা রাখতে শসা খাওয়া খুবই উপকারী। ফলে সারাদিন আপনার পরিপাকতন্ত্রের সঙ্গে শরীরে শীতলতা বজায় থাকে, যাতে গরমে বমি বমি ভাব, গ্যাস ও বদহজম এড়াতে পারেন।

গরমে প্রতিদিন ১-২টি শসা খাওয়া উচিত। এটি শরীরের তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ফলে শরীরের তাপমাত্রা কমে ও হিট স্ট্রোক থেকে রক্ষা মেলে। তাই প্রতিদিন সকালে খালি পেটে শসা খাওয়া শুরু করুন। সূত্র: প্রেসওয়্যার ১৮

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা