সংগৃহিত
সারাদেশ

রংপুরে মরিচ ক্ষেতে অটো চালকের মরদেহ

জেলা প্রতিনিধি : রংপুরের একটি দোলায় মরিচের খেতে কালাপাতা দিয়ে ঢাকা অটো চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুর ১ টায় সদর উপজেলার সদ্যপুষ্করণি ইউনিয়নের পালিচড়া জমিদারের দোলার মরিচখেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

উদ্ধারকৃত লাশের নাম মোহাম্মদ আলী ওরফে রকি (২৭)। তার বাড়ি মিঠাপুকুর উপজেলার। তিনি ছিলেন পেশায় অটো চালক।

রংপুর সদর কোতোয়ালি থানার ওসি বজলুর রশিদ জানান, সকালে ওই দোলায় মরিচ তুলতে গিয়ে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। আমরা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ শেষে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করি। পরে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাই।

ওসি জানান, লাশের পরনে জিন্সের প্যান্ট এবং ডোরাকাটা টি শার্ট আছে। মাথা থেতলানো এবং মুখ বিকৃত অবস্থায় ছিল। লাশের দুর্গন্ধ বেরিয়েছে। মুখ, হাত পা এবং লজ্জাস্থানে অ্যাসিড দিয়ে ঝলসে দেয়া অবস্থায় পাওয়া যায়। আমাদের ধারণা দুই তিন দিন আগে তাকে হত্যা করে ফেলে রাখা হয়। পুলিশের সিআইডি টিম ঘটনাস্থল রেকি করে আলামত সংগ্রহ করেছে।

পুলিশের ওসি আরও জানান, প্রাথমিক তথ্যে মোহাম্মদ আলী মিয়া পেশায় অটো চালক ছিলেন বলে জানা গেছে। তিনদিন থেকে নিখোঁজ ছিলেন তিনি। দুর্বৃত্ত্বরা তাকে খুন করে অটো ছিনিয়ে লাশ মরিচ খেতে রেখে যায়। তাকে কিভাবে হত্যা করে এখানে ফেলে রাখা হয়, কারা এর সাথে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

লাশ সনাক্ত কারী মৃত মোহাম্মদ আলী ভাগিনা জানান, তিনদিন আগে আমার মামা অটো নিয়ে বাড়ি থেকে ভাড়া মারার জন্য বাইরে গিয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর ২ দিন আগে মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছিল।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা