ছবি: সংগৃহীত
জাতীয়

যানজটে স্থবির রাজধানীর জিরো পয়েন্ট

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ রোববার সকাল থেকে অবস্থানকে কেন্দ্র করে জিরো পয়েন্ট এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা যায়, সমাবেশকে কেন্দ্র করে জিরো পয়েন্ট চত্বরে শিক্ষার্থী ও বিএনপি নেতাকর্মীদের সমাগম বাড়ছে। এতে যানচলাচল ব্যাহত হওয়ায় আশপাশের সড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অন্যদিকে বায়তুল মোকাররম গেটের সামনে মঞ্চ স্থাপন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে করে জিরো পয়েন্ট থেকে বায়তুল মোকাররমগামী সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে করে অন্য সড়কে চাপ বাড়ছে।

এ ছাড়া, সদরঘাট থেকে গুলিস্তানমুখি সড়ক, কাকরাইল থেকে গুলিস্তানমুখি, সচিবালয় থেকে জিরো পয়েন্টমুখি সড়কে যানচলাচল একেবারে ধীরগতি দেখা গেছে। এ সময় অনেককেই পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা হতে দেখা যায়।

এক যাত্রী বলেন, আমি সদরঘাট যাওয়ার জন্য বাসে উঠেছিলাম। আধঘণ্টা যাবৎ গাড়ি বন্ধ থাকায় হেঁটে রওনা হয়েছি। জিরো পয়েন্ট মোড়ে দায়িত্বরত ট্রাফিক মতিউর বলেন, গাড়ি থেমে থেমে যতটুকু ছাড়া যায়, তা করছি। আজ কর্মসূচি থাকায় এমন হচ্ছে। আশা করছি, বিকেল থেকে ঠিক হয়ে যাবে।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা