ছবি: প্রতিনিধি
সারাদেশ

মালুমঘাট হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

চকরিয়া -পেকুয়া প্রতিনিধি:


কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অনিয়ন্ত্রিত যান চলাচল ও যানজট নিরসনে বিশেষ অভিযান পরিচালনা করেছে চকরিয়ার মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১৫টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মোট ৩৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মালুমঘাট হাইওয়ে থানার সামনে এ অভিযান চালানো হয়। অভিযানে ৮টি অটোরিকশা, ৪টি নম্বর পত্রবিহীন ড্রাম ট্রাক এবং ৩টি সিএনজিচালিত অটোরিকশা আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাং মেহেদী হাসান। হাইওয়ে পুলিশের এসআই জিয়া উদ্দিন জানান, পবিত্র রমজান উপলক্ষে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এবং যানজট কমাতে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, কাগজপত্রবিহীন গাড়ি, লাইসেন্সবিহীন চালক ও মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী ত্রিচক্রযানের বিরুদ্ধে নিয়মিত তদারকি জোরদার করা হয়েছে। সামনে ঈদ ও পর্যটন মৌসুমকে ঘিরে সড়কে যানবাহনের চাপ বাড়বে—এ বিষয়টি মাথায় রেখে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি মোহাং মেহেদী হাসান।
স্থানীয়দের মতে, মহাসড়কে অনিয়ন্ত্রিত অটোরিকশা চলাচল ও অবৈধ পার্কিং দীর্ঘদিন ধরে যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। পুলিশের এমন অভিযানে সড়কে শৃঙ্খলা ফিরবে বলে আশা প্রকাশ করেন তারা।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টা কে কোন দায়িত্ব পেলেন

তারেক রহমানের বিএনপি সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব পাওয়া ১...

কুষ্টিয়ায় প্রাণিসম্পদের উদ্যোগে সুলভ মূল্যে দুধ, ডিম ও মুরগী বিক্রি

আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই স্লোগান নিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে...

১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন তারেক রহমান

আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ত...

 এ বছর সর্বনিম্ন ফিতরা ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা

রমজানে এ বছরও বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২ হা...

নোয়াখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

নোয়াখালীর সেনবাগে র‍্যাব-৭ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে...

এবার পিলখানা হত্যাকাণ্ডের বিচার হবে আশা করি: জামায়াত আমির

পিলখানা হত্যাকাণ্ডের বিচার বর্তমান বিএনপি সরকার করতে পারবে বলে আশা প্রকাশ করে...

ইফতারের পর শরীর ক্লান্ত লাগলে দূর করবেন যেভাবে

সারাদিন রোজার রাখার পর মাগরিবের আজান শুনে ইফতার করা হয়। টেবিলে সাজানো নানা পদ...

পদত্যাগের খবর শুনে কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করলেন গভর্নর আহসান এইচ মনসুর

পদত্যাগের খবর শুনে বাংলাদেশ ব্যাংক ত্যাগ করলেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। এ স...

দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন ডিএমপি কমিশনার

ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ...

সেনাবাহিনীর মনোবল ভাঙতেই ৫৭ কর্মকর্তাকে হত্যা: মির্জা ফখরুল

সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতেই বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা