ছবি-সংগৃহীত
খেলা

মালদ্বীপকে হারালে ফুটবলাররা পাবেন কোটি টাকা

ক্রীড়া প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠায় বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন জাতীয় ফুটবল দলকে ৫৮ লাখ টাকা বোনাস দিয়েছিলেন।

কন্টিনজেন্টের ৩৪ সদস্য সবাইকে বোনাস দেওয়া হয়েছিল দেড় লাখ টাকা করে। ৩ ফুটবলারকে ৭ লাখ টাকা বিশেষ বোনাস দিয়েছিলেন। মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্ব টপকাতে পারলে সেই বোনাস দ্বিগুণ হয়ে যাবে।

শনিবার (৭ অক্টোবর) জাতীয় ফুটবল দলের ক্যাম্প পরিদর্শন করে খেলোয়াড়দের অনুপ্রেরণা দিতে বড় ঘোষণা দিয়েছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন। খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘তোমাদের জন্য 'বিগ বোনাস' অপেক্ষা করছে।’

বিগ বোনাস মানে আগের বারের চেয়ে দ্বিগুণ। ফুটবলারদের কাজ শুধু মালদ্বীপকে হারানো। ১২ অক্টোবর প্রথম ম্যাচ মালেতে, দ্বিতীয় ম্যাচ ১৭ অক্টোবর ঢাকায়। হোম অ্যান্ড অ্যাওয়ে মিলিয়ে যারা জিতবে তারা উঠবে দ্বিতীয় পর্বে।

মালদ্বীপকে হারাতে পারলে বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপপর্বে উঠবে বাংলাদেশ। তখন বাংলাদেশ সুযোগ পাবে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবাননের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলার। মালদ্বীপের কাছে হেরে গেলে আগামী ১২ মাস কোনো খেলা থাকবে না জামাল ভূঁইয়াদের।

বাফুফে সভাপতি ফুটবলারদের 'বিগ চ্যালেঞ্জ' সামনে রেখে 'বিগ বোনাস' ঘোষণা করলেন। জাতীয় দলের সর্বশেষ ৬ ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ৩ ফুটবলারকে মদ-কাণ্ডের কারণে ক্যাম্পে ডাকা হয়নি।

বিশেষ করে গোলরক্ষক আনিসুর রহমান জিকোর অনুপস্থিতি দলের সবচেয়ে বড় ক্ষতি। কিন্তু ডিসিপ্লিনের ক্ষেত্রে এক বিন্দুও ছাড় দেননি জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

মালদ্বীপ থেকে ৬৪ বোতল মদ আনার অপরাধে বসুন্ধরা কিংস তাদের ৫ ফুটবলারকে সাময়িক বরখাস্ত করেছে। যার মধ্যে ক্যাবরেরার একাদশের জিকো, তপু ও মোরসালিন আছেন।

স্প্যানিশ কোচ গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাদের না ডেকে শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বড় উদাহরণ সৃষ্টি করেছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাঈদ-উর রহমান: শিক্ষার্থীর মর্যাদায় আস্থার শিক্ষক

কোনো শিক্ষকের কথা মনে পড়লে সাধারণত তাঁর পড়ানো কোনো তত্ত্ব, বিশেষ কোনো বক্তৃতা...

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দে...

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপা...

কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর ভাড়া বাসায় ঢুকে প্রায়...

স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস...

মহাকাশে মার্কিন অস্ত্র নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে শঙ্কা

পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রকাশ্যেই স্বীকার করেছে যুক্তরাষ্ট...

চীন বা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মানতে নারাজ বিশ্ব

বৈশ্বিক সহযোগিতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর মানুষের আস্থা বাড়লেও বিশ্ব...

সিডি এলদেনের শতভাগ শেয়ার কিনলেন মেসি

ফুটবল মাঠের পর এবার ক্লাব ফুটবলের মালিকানায় আরও এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্ট...

ইরান ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে' : জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে আগামী কয়েক মাসে ‘একেবারে ভি...

মিসরের সমর্থন চাইছে সৌদি

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতি বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা