সংগৃহীত
বিজ্ঞান

মহাকাশে ইঁদুরের ভ্রূণ বিকশিত হয়েছে

বিজ্ঞান ডেস্ক: জাপানের একদল বিজ্ঞানী জানিয়েছেন,আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ইঁদুরের ভ্রূণ বিকশিত করা হয়েছে এবং প্রথম এই গবেষণায় এটি স্বাভাবিকভাবে বিকশিত হয়েছে। এটি ইঙ্গিত করে মানুষের পক্ষে মহাকাশে পুনরুৎপাাদন করা সম্ভব হতে পারে বলেও জানিয়েছেন তারা।

ইউনিভার্সিটি অফ ইয়ামানাশির অ্যাডভান্সড বায়োটেকনোলজি সেন্টারের অধ্যাপক তেরুহিকো ওয়াকায়ামা এবং জাপান অ্যারোস্পেস স্পেস এজেন্সির (জেএএক্সএ) একটি দল সহ গবেষকরা ২০২১ সালের আগস্টে রকেটে করে হিমায়িত ভ্রূণ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠিয়েছিলেন।

মহাকাশচারীরা এই উদ্দেশ্যে ডিজাইন করা একটি বিশেষ যন্ত্র ব্যবহার করে প্রাথমিক পর্যায়ের ভ্রূণগুলোকে গলিয়ে ফেলেন এবং চার দিন ধরে স্টেশনে বড় করেন।

বিজ্ঞানীরা বলেছেন, ‘মাইক্রোগ্রাভিটি অবস্থার অধীনে ভ্রূণগুলো বিকশিত হয়।’

শনিবার বৈজ্ঞানিক জার্নাল আইসায়েন্স-এর অনলাইনে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে গবেষকরা বলেছেন, পরীক্ষাটি ‘স্পষ্টভাবে প্রমাণ করেছে যে মাধ্যাকর্ষণ এখানে কোনও উল্লেখযোগ্য প্রভাব ফেলেনি।’

তারা আরও বলেছেন, পৃথিবীতে তাদের গবেষণাগারে এটি ফেরত পাঠানোর পরে তারা দেখেছেন ডিএনএ এবং জিনের অবস্থার কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।

এই প্রথম গবেষণা যা দেখায়, তা হলো ‘স্তন্যপায়ী প্রাণীরা মহাকাশে বিকশিত হতে পারে।’ ইয়ামানাশি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় গবেষণা ইনস্টিটিউট রিকেন শনিবার এক যৌথ বিবৃতিতে এ কথা বলেছে।

এই ধরনের গবেষণা ভবিষ্যতের মহাকাশ অনুসন্ধান এবং উপনিবেশ মিশনের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা