ছবি: সংগৃহীত
সারাদেশ

মব ভাইরাসের তাণ্ডব লীলায় অতিষ্ঠ বাংলাদেশ: তাহেরী

আমার বাঙলা ডেস্ক

বাংলাদেশে বাড়তে থাকা মব সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী বক্তা ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাংগঠনিক সচিব গিয়াস উদ্দিন তাহেরী। সোমবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মব ভায়োলেন্স দেশের মানুষের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

তাহেরী বলেন, “মব ভাইরাসের তাণ্ডবে মানুষ অতিষ্ঠ। কারও সঙ্গে মতভিন্নতা হলেই আইন নিজের হাতে নিয়ে তাকে মারধর বা হত্যার প্রবণতা ভয়াবহভাবে বেড়েছে। এ পরিস্থিতি আমাদের শঙ্কায় ফেলছে।” তিনি অভিযোগ করেন, একটি উগ্রবাদী গোষ্ঠী ভিন্নমত দমন করতে মব তৈরি করছে এবং প্রতিবাদকারীদের ওপর অমানবিক আচরণ চালাচ্ছে।

আহলে সুন্নাত ওয়াল জামায়াতকে ‘অহিংস শান্তিপ্রিয় দল’ দাবি করে তাহেরী জানান, ন্যায় ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে বৃহত্তর সুন্নি জোট থেকে আগামি জাতীয় নির্বাচনে দেশের ৩০০ আসনেই প্রার্থী দেওয়া হবে।

সৈয়দপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর তিনি রংপুরে তাজদারে আউলিয়া কনফারেন্সে যোগ দিতে রওনা হন। রংপুর সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডে পাক পাঞ্জাতন সুন্নি মিশন সংস্থার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চিকিৎসা না পেয়ে মৃত্যুর অভিযোগ

নীলফামারীর ডিমলায় যথাযথ চিকিৎসা অভাবে মেয়ে রাব্বিনা আক্তারের মৃত্যু হয়েছে বলে...

হামলা অব্যাহত, হুমকি তেহরানের

ইসলামাবাদ সমঝোতা চুক্তির পরও ইরানে সামরিক অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।...

চীনের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে: ফখরুল

বাংলাদেশের সঙ্গে চীনের ভূরাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার ক...

রেলপথের বাইরে জমির রমরমা বেচাকেনা

দীর্ঘ প্রতীক্ষার সিরাজগঞ্জ বগুড়া রেল লাইন নির্মাণের উদ্যোগ সরকার নিল...

ঝড়ের শঙ্কায় ৪ বন্দরে সতর্কতা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে দেশের সমুদ্রবন্দর ও উপকূলী...

ড্রোন হামলায় রাশিয়ায় ৮ শ্রমিক নিহত

ইউক্রেনের বিস্ফোরকবাহী ড্রোন হামলায় রাশিয়ার মস্কো ও তামবভ অঞ্চলে আটজন নিহত হয়...

যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।...

গোল্ডেন বুটে মেসির কঠিন লড়াই

গোল্ডেন বুটের দৌড়ে নাটকীয় মোড় এসেছে। সমান গোল করেও অ্যাসিস্টের হিসেবে কিলিয়ান...

তুরস্ক সফরে সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে তু...

৮ নদীবন্দরে ঝড়ের সতর্কতা

ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনায় দেশের আট অঞ্চলের নদীবন্দরকে সতর্ক থাকতে বল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা