ছবি: সংগৃহীত
সারাদেশ

কুষ্টিয়ায় অসুখের যন্ত্রণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

রিয়াজুল ইসলাম, কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়ীয়া এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগ থেকে অনার্স–মাস্টার্স শেষ করা মেধাবী শিক্ষার্থী সুমি খাতুন (২৫) নিজ শয়নকক্ষে মৃত অবস্থায় পাওয়া গেছে।

সোমবার ভোরে এ ঘটনা ঘটে। সুমি স্থানীয় গোলাপ রহমানের মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে, তিনি কয়েক বছর ধরে জটিল অসুস্থতায় ভুগছিলেন এবং চিকিৎসার ব্যয় বহন করতে তার বাবা ভ্যান চালাতেন। অসুস্থতা ও আর্থিক সংকটে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে পরিবারের ধারণা। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মিরপুর থানার তদন্ত কর্মকর্তা রাকিবুজ্জামান জানান, তরুণী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং সেই যন্ত্রণা থেকেই হতাশায় ভুগছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় দাফনের জন্য তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বন্যায় ৫৮ মৃত্যু, বিপাকে ১২ লাখ মানুষ

দেশে সাম্প্রতিক অতিবৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও পাহাড় ধসের কারণে সৃ...

বেনজীর-হাদীকে ফিরিয়ে আনতে সরকারের পরিকল্পনা

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলা...

চেক ডিজঅনার মামলা: জামিনে সালমান এফ রহমান

চেক ডিজঅনারের এক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও ব...

বন্যার পানি নামছে, ফুটে উঠছে ধ্বংসস্তূপ ও ক্ষয়ক্ষতির চিহ্ন

কক্সবাজারে গত টানা আটদিনের ভয়াবহ বন্যার পানি অবশেষে নামা শুরু করেছে। গত মঙ্গল...

বড় ভূমিকম্প ঝুঁকিতে ঢাকার ৮ লাখ ভবন

রাজধানী ঢাকায় বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা