সংগৃহিত
আন্তর্জাতিক
পাপুয়া নিউগিনি

ভূমিধসে নিহত বেড়ে ৩ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক: প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। সেই সঙ্গে ধ্বংস হওয়া ঘরবাড়ির সংখ্যা পৌঁছেছে ১ হাজার ১৮২টিতে।

স্থানীয় সংবাদামধ্যগুলোর বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে দেশটির এঙ্গা প্রদেশে যে ভূমিধস হয়েছে, তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রদেশের ৬টিরও বেশি গ্রাম। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাওকালাম নামের একটি গ্রাম।

কাওকালাম গ্রামের বাসিন্দা নিঙ্গা রোলে রয়টার্সকে জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টায় ঘটেছে ভূমিধস। গভীর রাতে সবাই ঘুমিয়েছিলেন, তাই দুর্যোগের সময় অধিকাংশই বাড়ি থেকে বের হতে পারেননি।

নিঙ্গা রোলে আরও জানান, প্রদেশের যেসব এলাকায় ভূমিধস হয়েছে, সেগুলো বেশ দুর্গম। প্রায় চারপাশ ঘিরে পাহাড় আর বড় বড় গাছ। ফলে যারা বেঁচে আছে এখনও, তাদের সেখান থেকে বের করে আনা কঠিন।’

পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, ‘ভূমিধস কবলিত এলাকাটি দুর্গম এবং সেখানে উদ্ধার তৎপরতা চলাতে আমরা ইতোমধ্যে দুর্যোাগ মোকাবিলা বাহিনী, পুলিশ ও সেনাদের সমন্বয়ে একটি যৌথ দল গঠন করেছি। এছাড়া মাটির স্তূপ থেকে মরদেহ উদ্ধার, সৎকার ও ত্রাণ তৎপরতা পরিচালনা করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।’

এদিকে এই দুর্যোগের সময় পাপুয়া নিউগিনির দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবেশী অস্ট্রেলিয়া। শনিবার দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য দপ্তর (ডিএফএটি) থেকে দেওয়া এক বিবৃতিতে এ সম্পর্কে বলা হয়েছে, ‘দুর্গতদের উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালিয়ে নিতে পাপুয়া নিউগিনির সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে সেখানকার অস্ট্রেলীয় হাই কমিশন।’সূত্র : রয়টার্স

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা