ছবি: সংগৃহীত
জাতীয়

বেশি ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী

সরকার নির্ধারিত কিলোমিটারে ১৭ পয়সার চেয়ে এক পয়সাও বেশি ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।

আজ মঙ্গলবার ২২ সেপ্টেম্বর বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ার কারণে নিয়ম অনুযায়ী কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ার কথা থাকলেও, আলোচনার মাধ্যমে তা কমিয়ে মাত্র ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর চেয়ে বেশি ভাড়া আদায় করলে আইন অনুযায়ী জরিমানা ও রুট পারমিট বাতিল করা হবে।

সংবাদ ব্রিফিংয়ে নতুন ভাড়ার হার সম্পর্কে জানানো হয়, পুনঃনির্ধারিত হার অনুযায়ী দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া এখন দুই টাকা ৪০ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরী এলাকায় বাস ও মিনিবাসের ভাড়া দুই টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এদিকে রেল ও নৌপথের ভাড়া প্রসঙ্গে মন্ত্রী জানান, ট্রেনের ভাড়া না বাড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী বৃহস্পতিবার একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আমার বাঙলা/রাজীব

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: মীর হেলাল উদ্দিন

পর্যটন শিল্পের বিকাশে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে শক্তিশালী সমন্বয় ও অংশীদা...

তাপমাত্রা পৌঁছেছে ৩৭.৫ ডিগ্রিতে

এক দিনের বিরতির পর দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে। আজ সোমবা...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে...

মিয়ানমারের সঙ্গে ড্র করে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ

এশিয়ান গেমসে হারের বৃত্ত থেকে অবশেষে বের হয়ে এল বাংলাদেশ নারী ফুটবল দল। গ্র...

নিউইয়র্কে বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের প...

সৌদি আরবকে সহায়তা দেবে যুক্তরাজ্য

ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয...

কত টাকার মালিক কারিনা

বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান গতকাল ২১ সেপ্টেম্বর ৪...

হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৯২

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

বেশি ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী

সরকার নির্ধারিত কিলোমিটারে ১৭ পয়সার চেয়ে এক পয়সাও বেশি ভাড়া আদায় করা হলে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা