জাতীয়

বেগম রোকেয়া পদক পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক

নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ চারজনকে বেগম রোকেয়া পদক ২০২৪ এ ভূষিত করা হয়েছে।

তারা হলেন, দাবা খেলায় বাংলাদেশের কিংবদন্তি রাণী হামিদ, শিক্ষাবিদ ও মানবাধিকার কর্মী পারভীন হাসান, নারী অধিকারকর্মী শিরিন পারভিন হক, শ্রম অধিকার কর্মী ও ফটোগ্রাফার তাসলিমা আখতার।

সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাদের পদক তুলে দেন।

পদকপ্রাপ্তদের মধ্যে রাণী হামিদ বাংলাদেশের প্রথম নারী আন্তর্জাতিক দাবা মাস্টার, পারভীন হাসান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারপারসন ও সেন্ট্রাল উইমেনস ইউনিভার্সিটির উপাচার্য, শিরিন পারভিন হক নারীপক্ষের প্রতিষ্ঠাতা এবং তাসলিমা আখতার বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. ইউনুস বলেন, 'এই পদক তাদের সাম্প্রতিক কোনো অর্জনের জন্য নয়। এটি তাদের সারাজীবনের কর্তব্যবোধ এবং অনুপ্রেরণার স্বীকৃতি যার জন্য তারা তাদের নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। এটা পুরো জাতির জন্য একটি দৃষ্টান্ত।'

বেগম রোকেয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, 'তার দূরদর্শিতা ও প্রচেষ্টা সব প্রজন্মকে অনুপ্রাণিত করে যাচ্ছে। যারা বেগম রোকেয়াকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছেন তাদের দূরদর্শিতার প্রতি কৃতজ্ঞতা।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা