সংগৃহীত
ফিচার

বিশ্বে এক চেহারার ৭ জন মানুষ আছেন, বিজ্ঞান কী বলে?

নাগরিক কোলাহলে কিংবা গ্রামীণ মেঠোপথে হাঁটছেন। হঠাৎ মোটামুটি দূরত্বে থেকে সামনের মানুষটিকে মনে হলো খুবই পরিচিত। আরে এতো আমাদের সুমন! এমন ভাবনায় তাকে গিয়ে সহজাত চাপড়ও মারলেন। কিন্তু কোথাও ভুল হচ্ছে। ভুল ভাঙাতে মানুষটির নাম জিজ্ঞেস করলেন। মিলল না। কিছু সময় ভ্যাবাচ্যাকা খেয়ে রইলেন দুজনেই। পরক্ষণে দুজনেই বুঝে গেলেন কিছু একটা ভুল হয়েছে।

এমন মুহূর্তের মুখোমুখি আমরা সবাই হই। নিশ্চয়ই শুনেছেন, এই বিশ্বে নাকি একই রকম দেখতে সাত জন মানুষ আছেন। ভাবছেন হয়তো সেই সাত জনের কারো সঙ্গেই হয়তো আপনার দেখা হয়েছে? কিন্তু এটি কি আদৌ সম্ভব?

গবেষকরা বলছেন, এমন কাহিনী পুরোপুরি বাস্তব নয়। যদিও দুজন মানুষের চেহারা হুবহু মিলতে পারে, তবে তাদের বলা হয় ডোপেলগ্যাঙ্গার। এর দ্বারা এমন মানুষকে বোঝানো হয়, যাদের মধ্যে জৈবিক সম্পর্ক না থাকলেও চেহারার অনেকটা মিল থাকে। তবে, এটি খুব বিরল ঘটনা এবং এই ধরনের মিল প্রতি ট্রিলিয়নে একজনেরও কম হতে পারে। কিছু সংস্কৃতিতে ডোপেলগ্যাঙ্গারকে ইভিল টুইন বা অলৌকিক সত্তা হিসেবে দেখা হলেও, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

অর্থাৎ বলা যায় পৃথিবীতে সাত জন এক চেহারার মানুষ থাকা আদৌ সম্ভব নয়। মানুষের চেহারা কেমন হবে, তা নির্ভর করে ডিএনএ আর জিনের ওপর। প্রতিটি মানুষের ২৩ জোড়া ক্রোমোজোম থাকে, আর সেই ক্রোমোজোমগুলো একে অপরের মধ্যে কিছু অংশ বিনিময় করে। এর ফলে প্রত্যেক মানুষের চেহারা আলাদা হয়।

তবে বর্তমানের সোশ্যাল মিডিয়ার যুগে এই চেহারার মিল দেখে অনেকেই অবাক হন। সেলিব্রিটিদের মধ্যে অনেকেরই সত্তা খুঁজে পাওয়া যায়। এই তালিকায় রয়েছে হলিউড ও বলিডের জনপ্রিয় তারকারা। যেমন ঐশ্বরিয়া রায়, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, কিয়ারা আদভানি, প্রিয়াংকা চোপড়া, শাহরুখ খান, আমির খান, হৃত্বিক রোষনসহ আরও অনেকে। বাদ যায়নি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ও শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। কিন্তু মজার বিষয় হলো, এই মিলের কারণে কখনো কখনো বিপদেও পড়তে হয়।

তাহলে, আমরা কি বলতে পারি পৃথিবীতে একই চেহারার সাত জন মানুষ আছে? গবেষণা বলছে, একেবারেই না। তবে এমন মানুষ থাকতে পারে, যারা আপনার সঙ্গে চেহারায় কিছুটা মিল রাখে। আর সেটিই আমাদের অবাক করে তুলছে। বৈজ্ঞানিক যুক্তিতে পৃথিবীর প্রতিটি মানুষ ভিন্ন এ সত্ত্বা।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা