সংগৃহিত
খেলা

বিপিএলে যোগ দিলেন বাবর-রিজওয়ান

ক্রীড়া ডেস্ক: জমে উঠতে শুরু করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বাড়ছে তারকাদের ভিড়। বিগ ব্যাশ শেষ হওয়ার আগেই অস্ট্রেলিয়া থেকে এসেছেন অ্যালেক্স রস। প্রতিনিয়ত আসছে নতুন নতুন তারকা দলে ভেড়ানোর খবর। এবার পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজের শেষে যুক্ত হয়েছেন বিপিএলের সবচেয়ে আলোচিত দুই নাম। পাকিস্তানের দুই নামী ব্যাটার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান এসেছেন বিপিএলে মাতাতে।

বাবর আজমের দলের সঙ্গে যুক্ত হওয়ার খবর জানা গিয়েছিল আগের দিনেই। নিউজিল্যান্ড সফর শেষ করে বিশ্রামের সুযোগ পাননি সাবেক পাকিস্তান কাপ্তান। তাসমান পাড় থেকে সরাসরি ঢাকার ফ্লাইট ধরেছেন এই পাকিস্তানি ব্যাটার। রাতেই রংপুর রাইডার্স শিবিরে যোগ দিয়েছেন। রংপুরের পরবর্তী ম্যাচ থেকেই একাদশে দেখা যেতে পারে বাবরকে, এমনটাই জানিয়েছিলেন সোহেল ইসলাম।

রংপুরের হেডকোচ জানিয়েছিলেন, '(বাবরের) ম্যাচ খেলার সম্ভাবনা অনেক বেশি এবং ম্যাচ খেলবে সে। আপনারা জানেন যে, বাবর আজম টি-টোয়েন্টিতে কতটা ভালো ব্যাটার। এটা তো বলা লাগে না। আমাদের পরিকল্পনা করাই ওইভাবে, সে আসবে এবং কোথায় খেলবে এগুলো আগে থেকেই ঠিক করা।'

এদিকে রাতেই মোহাম্মদ রিজওয়ানের দলে যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নিজেদের ফেসবুক পেইজে টিম হোটেলে রিজওয়ানের ছবি প্রকাশ করেছে তারা। যদিও পাকিস্তানের এই ব্যাটার আজ ফরচুন বরিশালের বিপক্ষে আজ মাঠে নামবেন কিনা তা নিয়ে নিশ্চিত করা যায়নি কিছুই।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

৯৩ শিক্ষানবিশ এএসপিকে একযোগে বদলি

একযোগে ৯৩ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি...

বেড়েছে উৎপাদন কিন্তু সংকটে দেশের চা-শিল্প

ব্রিটিশ আমল থেকে অর্থাৎ প্রায় ১৭০ বছর দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা