জাতীয়

বিজ্ঞানের মূল উদ্দেশ্য মানবতার সেবা করা : ড. সালেহ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, বিজ্ঞানের মূল উদ্দেশ্য হলো মানবতার সেবা করা। বুধবার (১৮ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবনের অডিটোরিয়ামে ‘জাতীয় বিজ্ঞান মেলা ২৫’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, আমরা বলি বিজ্ঞানমনস্ক হতে হবে, নলেজ-বেইজড সোসাইটি গড়ে তুলতে হবে। কিন্তু আসলে আমরা কতটুকু এটাকে প্র্যাকটিস করি, সেটা একটা বিষয়। এই ধরনের মেলা মানুষকে উৎসাহিত করবে।

তিনি আরো বলেন, সব গবেষণাই সরাসরি মানুষের উপকারে আসবে-তা নয়। তবে গবেষণা সহায়ক হবে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এগুলোকে প্রয়োগযোগ্য করে তুলতে হবে। বিজ্ঞানীদের কাজ হলো নতুন কিছু আবিষ্কার ও উদ্ভাবন করা এবং বিদ্যমান বিষয়কে আরও পরিশীলিত করা।

বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা বলেন, বিজ্ঞানের সঙ্গে দাতা সংস্থার সংযোগ থাকতে হবে। বিজ্ঞানীরা একা কিছুই করতে পারবেন না। আর্থিক সহায়তা ছাড়া তারা এগোতে পারেন না। দুঃখজনকভাবে দেশে বড় বড় শিল্পপ্রতিষ্ঠান থাকলেও গবেষণায় তাদের ব্যয় খুবই কম। তারা চায় কেউ আবিষ্কার করুক, তারপর তারা তা কিনে নেবে। বিজ্ঞানীদের প্রণোদনা দেওয়া, আর্থিক সহায়তা করা-এগুলো দেশে ব্যবসায়ীরা করেন না। অথচ বিদেশে ব্যবসায়ীরাই বড় বড় গবেষণায় ফান্ড দেন।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের মহাপরিচালক মিজ মুনিরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকাব্বির হোসেন।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে আয়োজিত তিন দিনব্যাপী এ বিজ্ঞান মেলা চলবে বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার (১৮-২০ জুন) পর্যন্ত।

উদ্বোধন অনুষ্ঠান শেষে উপদেষ্টা ও বিশেষ অতিথিসহ আগত অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা