ছবি: সংগৃহীত
খেলা

আজ বাংলাদেশ-আফগানিস্তান প্রথম টি-টোয়েন্টি 

ক্রীড়া ডেস্ক

শারজায় বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ। জয় দিয়েই সিরিজ শুরু করার প্রত্যাশা টাইগারদের।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত নয়টায় মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথমটি। শারজায় টি-টোয়েন্টির পর আবুধাবিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দেশ।

এশিয়ান ক্রিকেটের উদীয়মান শক্তি আফগানিস্তানের বিপক্ষে ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে টাইগাররা জিতেছে ছয়টিতে আর হেরেছে সাত ম্যাচে। তবে সবশেষ টি-টোয়েন্টি ফরমেটের এশিয়া কাপে আফগানদের হারিয়েই সুপার ফোর নিশ্চিত করে বাংলাদেশ। আজ প্রথম ম্যাচ জিতলে সিরিজ জয়ের সম্ভাবনা বেড়ে যাবে। তাই টাইগারদের কাছে গুরুত্ব পাচ্ছে প্রথম ম্যাচে জয়।

এই সিরিজেও নিয়মিত অধিনায়ক লিটন দাসকে পাচ্ছে না দল। তার স্থানে জাকির আলী অনিকই নেতৃত্ব দেবেন দলকে। লিটন দাসের জায়গায় সৌম্য সরকার যোগ দিয়েছেন দলের সাথে।

আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ে উন্নতির লক্ষ্য কোচ ফিল সিমন্সের। এশিয়া কাপে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের ১৩৫ রানের স্কোর তাড়া করে জিততে পারেনি বাংলাদেশ। টুর্নামেন্টে টপ অর্ডারে সাইফ হাসান ছাড়া আর কেউ ধারাবাহিক ছিলেন না। চার ম্যাচ খেলে দুই ফিফটিতে ৪৪ গড়ে ১৭৮ রান করেছেন সাইফ। তাওহীদ হৃদয় ছয় ম্যাচে এক ফিফটিতে ২৮ গড়ে করেছেন ১৩৯ রান। বোলিংয়ে সেই তুলনায় ভালো করেছে টাইগাররা। মুস্তাফিজ, তাসকিন, রিশাদ, মাহাদী ও তানজিম সাকিব সবাই সাফল্য পেয়েছেন।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানের সতর্কবার্তা: যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত অর্থনৈতিক যুদ্ধ অভিযান ‘ইকোনমিক ডি...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

বিমানে ল্যাপটপ বিস্ফোরণ, আহত ৫

যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকা...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

মহারাষ্ট্রের হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুন লেগে তিন নবজাতকের মৃত...

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আদিবাসী তরুণের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল হাসদা (১৯) নামে এক তরুণের মৃ...

জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

সোমবার (২৪ আগস্ট) জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্য...

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের চলমান কার্যক্রম নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়ে...

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

সিরাজগঞ্জে পরিকল্পনাহীন ৬শ ৩৮ কোটি টাকার প্রকল্প

সিরাজগঞ্জে ৬৩৮ কোটি টাকা ব্যয়ে যমুনা নদী থেকে পুনরুদ্ধার করা জমিতে বাঁধ নির্ম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা