সংগৃহীত
জাতীয়

বিআরটিএ ও পরিবহন মালিক শ্রমিক ফেডারেশনের ট্রাফিক নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক

ট্রাফিক নিয়ন্ত্রণ ও আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ফেডারেশন রাজধানীতে সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) মিরপুর ১ গোলচত্তরে সংস্থা ও সংগঠনটির সংশ্লিষ্টরা এ কার্যক্রমে উপস্থিত ছিলেন।

কার্যক্রমের অংশ হিসেবে মানববন্ধন, লিফলেট বিতরণ এবং সড়কে চলাচলকারী বিভিন্ন পরিবহনের চালক-হেলপার সহ পথচারীদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বিআরটিএর চেয়ারম্যান মো. ইয়াসিন, (ইঞ্জিনিয়ার) সুধাংশু শেখর বিশ্বাস, বিভাগীয় পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. শহীদুল্লাহ, উপ পরিচালক (ইঞ্জিনিয়ার) স্বদেশ কুমার দাস ও সহপরিচালক (ইঞ্জিনিয়ার এমটি) মো. শামসুল কোভিদ আফজাল হোসেন।

এ ছাড়া সড়ক পরিবহন মালিক শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. আব্দুর রহিম বক্স দুদু, প্রচার সম্পাদক সাইদুর রহমান বাবু, যুগ্ম সম্পাদক আব্বাস উদ্দিন, ট্রফিকের ডিসি (মিরপুর ও তেজগাঁও) মোহাম্মদ রফিকুল ইসলাম, এসি শরীফ, টিআই জুবায়ের, নিরাপদ সড়ক চাই মিরপুর প্রতিনিধি মো. কামরুজ্জামান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী নাঈম, ফেডারেশনের মিরপুরে নেতা হাবিব, সাইফুল, বকুল, ফারুক সহ গাবতলী মিরপুর পল্লবীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বিআরটিএ’র চেয়ারম্যান বলেন, রাজধানীর সড়কে যানজট নিয়ন্ত্রণে আমরা পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে মালিক শ্রমিক সংগঠনসহ কর্মরত বিভিন্ন সংগঠনকে সঙ্গে নিয়ে কাজ করছি। আজ মিরপুর এক গোলচক্করে পথচারী ও যানবাহন চলাচলে আলাদা লেন বৃদ্ধি, বাস স্টপ তৈরির দিক নির্দেশনা দিয়েছি।

ট্রাফিকের রফিকুল ইসলাম বলেন, যানজট নিরসনে আমরা কাজ করছি। নতুন লেন বৃদ্ধি সড়কে শৃঙ্খলা বৃদ্ধিতে সহায়ক হবে।

সড়ক পরিবহন মালিক শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স দুদু বলেন, ট্রাফিক আইন নিয়ন্ত্রণ ও জনসচেতন বৃদ্ধিতে ড্রাইভার-হেলপারদের নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করছি। নতুন উদ্যোগ সড়কের যানজট নিরসনে ও যাত্রীসেবার মান বৃদ্ধিতে আরো সহায়ক হবে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা