খেলা

পিএসএলে রিশাদের রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক

দারুণ ফর্মে থাকলেও তিন ম্যাচ বসে থাকতে হয়েছে রিশাদ হোসেনকে। অবশেষে রবিবার (৪ মে) করাচি কিংসের বিপক্ষে লাহোর কালান্দার্সের একাদশে ফিরেছেন তিনি। ফিরেই ভালো করেছেন। গড়েছেন রেকর্ডও। তবে জিততে পারেনি তার দল।

তিন ওভারে ২৮ রান দিয়ে নেন ১ উইকেট নেন রিশাদ। পাকিস্তান সুপার লিগে (পিএসএলে) তিনি ৫ ম্যাচে নিয়ে ফেলেছেন ৯ উইকেট। এই টুর্নামেন্টে বাংলাদেশি কোনো ক্রিকেটারের এত বেশি উইকেট নেই। রিশাদের পরেই রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান।

আগে ব্যাট করতে নেমে লাহোর কালান্দার্স ১৫ ওভারে ৮ উইকেটে ১৬০ রান তুলে। এরপর শুরু হয় বৃষ্টি। পরে তাদের ইনিংস আর মাঠে গড়ায়নি। ডিএএলএস পদ্ধতিতে ১৫ ওভারে করাচির লক্ষ্য দাঁড়ায় ১৬৮ রান। এই রান তাড়া করতে নেমে করাচি ব্যাটাররা চড়াও হন বোলারদের ওপর। বাকিদের খরুচে রানের হিসেবে রিশাদ ইকোনমি ধরে রেখেছিলেন ভালোভাবেই।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা