সংগৃহীত
পরিবেশ

পানির স্রোতধারা পেরোতে কোটি কোটি পিঁপড়া গড়ল সেতু 

আমার বাঙলা ডেস্ক

প্রাণিকুলের সবচেয়ে পরিশ্রমীদের তালিকায় পিঁপড়া উপরেই থাকে। ছোট এই প্রাণী দিনরাত পরিশ্রম করে। বিজ্ঞান বলে, একটি পিঁপড়া নিজের ওজনের কয়েক গুণ বেশি ওজন বহন করতে পারে। আরো জানা যায়, স্বভাবগতভাবেই পিঁপড়া দল বেঁধে কাজ করে। এমনকি তারা নিজেদের শরীর ব্যবহার করে নানা আকারের অবকাঠামোও তৈরি করতে পারে।

নেচার ইজ অ্যামেজিং নামে একটি ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিঁপড়ার তৈরি সেতুর ভিডিও ছাড়া হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, বয়ে চলা ঝিরির পানি পার হতে আস্ত এক সেতু তৈরি করেছে পিঁপড়া। চিরহরিৎ বনের ভেতর দিয়ে ওই ঝিরি বয়ে গেছে।

আরো দেখা যায়, ঝিরিপথ বেয়ে নেমে যাচ্ছে পানি। পানিতে স্রোতও আছে। পানির উপর সমান্তরালে দুটি লম্বা সেতু তৈরি করেছে কয়েক কোটি পিঁপড়া। একটি পিঁপড়া আরেকটি পিঁপড়াকে পরপর আঁকড়ে ধরে কয়েক ফুট লম্বা এই সেতু তৈরি করেছে। পানির স্রোতের সঙ্গে সেই সেতুও এঁকেবেঁকে ভাসছে। সমান্তরাল সেই সেতু দুটোর মধ্যে সংযোগ করতে বিভিন্ন পয়েন্টে তৈরি হয়েছে আলাদা রাস্তা। সেই রাস্তায়ও একটি পিঁপড়া আরেকটি পিঁপড়াকে আঁকড়ে ধরে আছে। সেতুর দুই প্রান্ত ঝিরির দুই পাশের মাটির সঙ্গে সংযোগ দেওয়া।

ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘আমার কাছে এটি পৃথিবীর সপ্তম বা অষ্টম আশ্চর্য। আমি এমন কিছু কল্পনাও করতে পারি না। এটি অবিশ্বাস্য! দেখুন, পিঁপড়া! তারা কীভাবে এটি করেছে। বলুন আমাকে, তারা কোন জাদুবলে এটি করেছে। একের পর এক তারা আছেই, তারা সেখানে, একের পর এক। কল্পনা করতে পারছেন? দেখুন।’

ধারণা করা হচ্ছে, এই সেতু ধরে পিঁপড়ার দল স্রোত পেরিয়ে খাবারের সন্ধানে ঝিরির এপার–ওপার যায় বা খাবার বয়ে আনে।

আধুনিক জ্ঞান বলে, পিঁপড়ার অবকাঠামো তৈরির শৈলী অবশ্য নতুন কোনো খবর নয়। পিঁপড়া মাটির নিচে রীতিমতো নগর তৈরি করে ফেলে। পিঁপড়ার একেকটি কলোনি দেখলে আশ্চর্য হতে হয়। কী নেই সেখানে। আছে সুড়ঙ্গ পথ, পথের ফাঁকে ফাঁকে ঘর। একেকটি কলোনিতে কোটি কোটি পিঁপড়া বসবাস করে। একটি কলোনিতে সাধারণত একটি রানি পিঁপড়া থাকে। পিঁপড়ারা নানা দলে ভাগ হয়ে কাজ করে। কেউ কলোনির অবকাঠামো ঠিকঠাক রাখে, কেউ খাবার সংগ্রহ করে, কেউ পাহারা দেয়।

প্রকৃতিবিদরা বলেন, পিঁপড়া বাকি প্রাণিকুলকে একতার শক্তি সম্পর্কে শেখায়।

তথ্যসূত্র: টাইমস নাউ।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা