সংগৃহিত
খেলা

পাকিস্তান সফরের ইচ্ছা কোহলির

ক্রীড়া ডেস্ক: আইসিসি ও এসিসির টুর্নামেন্ট ছাড়া সাধারণত দেখা হয় না বিশ্ব ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তানের। রাজনৈতিক বৈরিতার কারণে প্রায় ১৭ বছর তারা দ্বিপক্ষীয় সিরিজ থেকে বিরত রয়েছে। অথচ দুই দলের মুখোমুখি লড়াই দেখতে আগ্রহের কমতি নেই ক্রিকেট ভক্তদের। সম্প্রতি পাকিস্তান সফরের ইচ্ছাপ্রকাশ করেছিলেন বিরাট কোহলি।

ভারতীয় ব্যাটিং তারকার আগ্রহের কথা শুনে খুশি হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। জানালেন, ভারতের হয়ে বা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার জন্য কোহলিকে আমন্ত্রণ জানাচ্ছি।

২০০৮ সালে সর্বশেষ পাকিস্তান সফর করেছিল ভারত। সেটি ছিল এশিয়া কাপের আসর। আর ২০০৬ সালে সর্বশেষ পাকিস্তানের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল টিম ইন্ডিয়া। এরপর রাজনৈতিক বৈরিতার কারণে আর পাকিস্তান সফরে যায়নি ভারত।

সম্প্রতি পাকিস্তানের পর্বতারোহী শেহরাজ কাশিফের সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় পাকিস্তান সফরের ইচ্ছা জানান কোহলি। ভিডিও কলে কোহলির সঙ্গে সেই কথোপকথন নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করেন কাশিফ।

কাশিফকে উদ্দেশ্য করে কোহলি বলেছিলেন, ‘তোমার পরিবারকে আমার শুভেচ্ছা দিও। আশা করি, আমরা শিগগিরই পাকিস্তান সফর করবো। সবাই তো এখন পাকিস্তান সফর করতে শুরু করেছে।’

কোহলির এমন কথায় মুগ্ধ হয়েছেন আফ্রিদি। তিনি বলেন, ‘আমি কোহলির কাছ থেকে এমন বক্তব্যই আশা করি। আমি কোহলিকে স্বাগত জানাই। সে পিএসএলে বা ভারত দলের হয়ে এখানে খেলতে আসুক।’

২০১৩ সালে ভারতের মাটিতে সর্বশেষ দ্বিপাক্ষীক সিরিজ খেলেছিল পাকিস্তান। গেল বছর ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারত সফর করেছিল পাকিস্তান।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা