ছবি: সংগৃহীত
অপরাধ

পরকীয়ার জেরে স্বামী হত্যা: পেকুয়ায় স্ত্রী গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো:

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া সেগুন বাগিচা এলাকায় আলোচিত জসিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি ও নিহতের স্ত্রী সেলিনা আক্তার (৪২) কে গ্রেপ্তার করেছে পেকুয়া থানা পুলিশ।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পেকুয়া থানার এসআই সুনয়ন বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল কক্সবাজার শহরের পিটি স্কুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

পেকুয়া থানা সূত্রে জানা যায়, গত বছরের ১০ আগস্ট গভীর রাতে নিজ ঘরে খুন হন শিলখালী ইউনিয়নের সেগুন বাগিচা এলাকার বাসিন্দা জসিম উদ্দিন। তদন্তে উঠে আসে, স্ত্রী সেলিনা আক্তারের সঙ্গে একই এলাকার আবুল কাশেমের ছেলে আব্দুর রাজ্জাকের পরকীয়া সম্পর্ক ছিল। ঘটনার রাতে ওই সম্পর্কের বিষয়টি স্বামী জসিম উদ্দিন দেখে ফেলায় তাকে কুপিয়ে হত্যা করা হয়।

ঘটনার পর প্রকৃত ঘটনা আড়াল করতে সেলিনা আক্তার নিজেই বাদী হয়ে পেকুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় তিনি প্রতিবেশী চারজনকে আসামি করেন। ওই মামলায় পুলিশ সন্দেহভাজন হিসেবে মনছুর আলম ও জহির আলমকে আটক করে।

তবে মামলার তদন্ত চলাকালে হত্যাকাণ্ডের ঘটনায় নানা অসঙ্গতি ধরা পড়ে। তদন্তকারী কর্মকর্তা এসআই সুনয়ন বড়ুয়া ব্যাপক অনুসন্ধানের মাধ্যমে জানতে পারেন, পরকীয়া প্রেমিক আব্দুর রাজ্জাকের সঙ্গে পরিকল্পিতভাবেই জসিম উদ্দিনকে হত্যা করা হয়েছে এবং এতে স্ত্রী সেলিনা আক্তার সরাসরি জড়িত।

ঘটনার এক মাস সাত দিন পর নিহত জসিম উদ্দিনের বাবা মো. নুর আহমদ প্রকৃত ঘটনা উল্লেখ করে নতুন একটি হত্যা মামলা দায়ের করেন। এতে সেলিনা আক্তারকে প্রধান আসামি এবং আব্দুর রাজ্জাকসহ মোট তিনজনকে অভিযুক্ত করা হয়। মামলার পর থেকেই সেলিনা আক্তার পলাতক ছিলেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, শিলখালী এলাকায় সংঘটিত স্বামী হত্যা মামলার প্রধান অভিযুক্ত সেলিনা আক্তারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বা...

চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্...

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের আছে: রাশিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, হরমুজ প্রণালি...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

ফুটবল বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা

ফুটবল বিশ্বকাপে সম্ভাব্য ড্রোন হামলা ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় ন্যাশনাল গার্...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা