ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

নেক পেইন সচেতনতায় রয়েল বিশ্ববিদ্যালয়ে ফিজিওথেরাপি কর্মসূচি

আমার বাঙলা ডেস্ক

বর্তমান ডিজিটাল যুগে মোবাইল ও ল্যাপটপ ব্যবহারের মাত্রাতিরিক্ত প্রবণতার কারণে তরুণ প্রজন্মের মধ্যে ঘাড় ব্যথা ও বিভিন্ন মাংসপেশী ও অস্থিসংক্রান্ত সমস্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই বাস্তবতাকে সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকাতে (আরইউডি) অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি।

শনিবার সকাল ১০টা থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত ‘Neck Pain & Device-Related Physiotherapy Awareness Program for University Students (Mobile/Laptop Users) and University Blood Donation Awareness Program’ শীর্ষক এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের তেজগাঁও শিল্প এলাকা ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতায় ছিল রোটারি ক্লাব অব বনানী ঢাকা ও রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা গ্রিন সিটি। পুরো আয়োজনটি পরিচালিত হয় রোটারির বৈশ্বিক থিম ‘Unite for Good’ অনুসরণ করে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র পরিবেশে উদ্বোধন ও স্বাগত বক্তব্য প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন আফরিন আখতার মিম। এরপর সংক্ষিপ্ত পরিচিতি পর্বে কর্মসূচির উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরেন রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোশিউর রহমান।

পরবর্তী পর্বে ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস’র ডিন ড. দিপু সিদ্দিকী তার ব্ক্তব্যে বলেন, দীর্ঘ সময় মোবাইল ও ল্যাপটপ ব্যবহারের ফলে শিক্ষার্থীদের মধ্যে ঘাড় ব্যথা, পিঠ ব্যথা, কাঁধ ও হাতের সমস্যাসহ বিভিন্ন মাংসপেশীজনিত জটিলতা বাড়ছে। এসব সমস্যা উপেক্ষা করলে ভবিষ্যতে তা দীর্ঘমেয়াদি রূপ নিতে পারে।

এ সময় রোটারি ক্লাব অব বনানী ঢাকা এবং রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা গ্রিন সিটি-এর প্রতিনিধিরাও বক্তব্য রাখেন। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বনামধন্য ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডা. এম. ইয়াসিন আলী, চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট-ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে ঘাড় ব্যথার কারণ, উপসর্গ, প্রতিরোধ ও ফিজিওথেরাপিভিত্তিক চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। ইয়াসিন আলী সঠিক ভঙ্গিতে বসা, স্ক্রিনের উচ্চতা ঠিক রাখা, নিয়মিত বিরতি নেওয়া, সহজ স্ট্রেচিং ও এক্সারসাইজ করার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি প্রাথমিক পর্যায়েই ফিজিওথেরাপি নিলে বড় ধরনের জটিলতা এড়ানো সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

এরপর অনুষ্ঠিত হয় রক্তদান সচেতনতামূলক সেশন, যা পরিচালনা করে কোয়ান্টাম ফাউন্ডেশন। এই পর্বে রক্তদানের প্রয়োজনীয়তা, নিরাপত্তা ও সামাজিক গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে সমাপনী ও কৃতজ্ঞতা বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি ও সেশন চেয়ার, প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, ভাইস চ্যান্সেলর (ডিজিগনেট), রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা।


আমারবাঙলা/এবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)- হোপ প্রকল্পের উদ্যোগে গণশুনানি

রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর হােপ প্রকল্পের উদ্যোগে প্রান্তিক জনগোষ...

সীমাহীন দুর্নীতি অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে: সংসদে অর্থমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিন শুক্রবার সকালে ৩০০ বিধিতে দেওয়া...

কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা পর্যায়ের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও ঐক্য...

মুন্সীগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসে কর্মরত এক স্টেনোটাইপিস্টের বিরুদ্ধে ঘুষ গ্...

প্রাথমিক বিদ্যালয় ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

নরসিংদীর ঘোড়াশাল পৌরসভা পর্যায়ে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় ফুটবল গোল্ডকাপ টুর্ন...

হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের

আগামী সপ্তাহে ওয়াশিংটনে লেবাননের প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক শান্তি আলোচনা...

জাতীয় দলে ফিরতে সাকিবকে যে শর্ত দিল বিসিবি

পাকিস্তান সিরিজের আগেই বিসিবি জানিয়েছিল, সাকিব আল হাসানের জন্য বাংলাদেশের দরজ...

মার্কিন প্রেসিডেন্টকে অপসারণে কমিশন গঠনের প্রস্তাব

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের দায়িত্ব পালনে অক্ষমতা নির্ধারণে একটি কমিশন গঠনের...

তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছ...

পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী

কারিগরি শিক্ষার নানা সমস্যা ও সংকট নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ শুনে শিক্ষামন্ত্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা