সারাদেশ

রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)- হোপ প্রকল্পের উদ্যোগে গণশুনানি

কেশবপুর (যশোর) সংবাদদাতা

রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর হােপ প্রকল্পের উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারী ও কিশোরীদের মানবাধিকার ও সামাজিক অংশগ্রহণ শক্তিশালীকরণের লক্ষ্যে কেশবপুর উপজেলায় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) কেশবপুর পৌর শহরের প্রাথমিক শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত গণশুনানির মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো সরাসরি উপস্থাপন, তথ্যভিত্তিক যাচাই, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং প্রতিকারমূলক পদক্ষেপ গ্রহণের সুযোগ সৃষ্টি করা হয়।

কর্মসূচির শুরুতে স্বাগত বক্তব্যের মাধ্যমে গণশুনানির উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরা হয় এবং জুরিবোর্ড সদস্যদের পরিচিতি প্রদান করা হয়। গণশুনানিতে ভুক্তভোগী বা তাদের প্রতিনিধিরা মানবাধিকার লঙ্ঘনের ঘটনাসমূহ জুরিবোর্ডের

সামনে উপস্থাপন করেন। উপস্থাপিত কেসগুলোর উপর জুরিবোর্ড সদস্যরা প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন এবং নিরপেক্ষ বিশ্লেষণের ভিত্তিতে সুপারিশ প্রদান করেন। পরবর্তীতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাগণ উত্থাপিত বিষয়গুলোর উপর বক্তব্য প্রদান করেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। অনুষ্ঠানে জুরিবোর্ডের রায় উপস্থাপন করা হয় এবং স্থানীয় পর্যায়ে মানবাধিকার সুরক্ষা জোরদার করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, কেশবপুর থানার এস আই সঞ্জয় কুমার দাস,উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মোঃ মাহাবুর রহমান।সভায় জুরিবোর্ড পরিচালনার দায়িত্ব পালন করেন কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান, (অব:) পুলিশ কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন,মানবাধিকার কর্মী মো: মুনসুর আলী।

সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন রিইব - হোপ প্রকল্পের টেকনিক্যাল কো-অরডিনেটর ভানুরানী। সভায় সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা সিএসও কমিটির সাধারণ সম্পাদক ইউপি সদস্য শাহানাজ পারভীন।কর্মসূচিতে প্রায় ৫০ জন অংশগ্রহণ করেন, যার মধ্যে ভুক্তভোগী ব্যক্তি, মানবাধিকার কর্মী, ইউনিয়ন ও উপজেলা সিএসও প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।গণশুনানিতে বক্তারা বলেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গণশুনানি একটি কার্যকর ও অংশগ্রহণমূলক প্ল্যাটফর্ম। এর মাধ্যমে ক্ষতিগ্রস্তরা সরাসরি তাদের অভিজ্ঞতা তুলে ধরতে পারেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে করণীয় নির্ধারণ করতে পারেন। বক্তারা মানবাধিকার সুরক্ষা, সামাজিক জবাবদিহিতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। কর্মসূচির মাধ্যমে ক্ষতিগ্রস্তদের আত্মবিশ্বাস বৃদ্ধি, প্রশাসন ও জনগণের মধ্যে কার্যকর সংলাপের পরিবেশ তৈরি এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের পথ সুগম হয়েছে।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিইব- হোপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খালিদ হোসেন।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা