ছবি: সংগৃহীত
খেলা

নিরাপত্তা শঙ্কায় ভারতে যাচ্ছে না বাংলাদেশ দল, আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানাল বিসিবি

আমার বাঙলা ডেস্ক

আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বড় অনিশ্চয়তা তৈরি হলো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে। নিরপত্তাজনিত কারণে ভারতে দল পাঠানো সম্ভব নয় বলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (৪ জানুয়ারি) আইসিসির কাছে পাঠানো এক ই-মেইল বার্তায় বিসিবি স্পষ্টভাবে জানায়, বর্তমান পরিস্থিতিতে ভারতে বাংলাদেশের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। এ কারণে বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়ার আবেদনও করা হয়েছে।

বিসিবি সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে শনিবার (৩ জানুয়ারি) রাতে বোর্ড পরিচালকদের মধ্যে অনলাইন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শুরুতে অধিকাংশ পরিচালক কূটনৈতিক অবস্থান নেওয়ার পক্ষে থাকলেও পরবর্তীতে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনা আসার পর সিদ্ধান্তে পরিবর্তন আসে। শেষ পর্যন্ত নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বোর্ড।

এর আগে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা ঘিরেও দুই দেশের ক্রিকেট সম্পর্ক নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তোলে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পূর্বঘোষিত সূচি অনুযায়ী বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু হওয়ার কথা ছিল আগামী ৭ ফেব্রুয়ারি, কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে। একই ভেন্যুতে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষেও লিটন দাসদের মাঠে নামার কথা ছিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে খেলতে মুম্বাই যাওয়ার সূচিও নির্ধারিত ছিল।

তবে বিসিবির এই সিদ্ধান্তে টুর্নামেন্টের সূচি ও ভেন্যু নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবে আইসিসি। এখন দেখার বিষয়, বাংলাদেশের আবেদন মঞ্জুর করে বিকল্প ভেন্যুর ব্যবস্থা করা হয় কি না, নাকি টুর্নামেন্টে আরও বড় পরিবর্তনের পথে হাঁটে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

মহাকাশে মার্কিন অস্ত্র নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে শঙ্কা

পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রকাশ্যেই স্বীকার করেছে যুক্তরাষ্ট...

চীন বা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মানতে নারাজ বিশ্ব

বৈশ্বিক সহযোগিতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর মানুষের আস্থা বাড়লেও বিশ্ব...

সিডি এলদেনের শতভাগ শেয়ার কিনলেন মেসি

ফুটবল মাঠের পর এবার ক্লাব ফুটবলের মালিকানায় আরও এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্ট...

ইরান ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে' : জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে আগামী কয়েক মাসে ‘একেবারে ভি...

মিসরের সমর্থন চাইছে সৌদি

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতি বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা